ঢাকা ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আল জাজিরার প্রতিবেদন সাংবাদিকতার নীতির মধ্যে পড়ে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

কাতার-ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বাংলাদেশ নিয়ে যে অনুসন্ধানী প্রামাণ্যচিত্র তুলে ধরেছে তা সাংবাদিকতার নীতির মধ্যে পড়ে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এটি দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ।

বুধবার দুপুরে পুলিশ প্লাজায় মুজিব কর্নার উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি দেশের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার। এমন ভিত্তিহীন সংবাদ দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।

এ সময় মিয়ানমার ইস্যুতে তিনি বলেন, মিয়ানমারের সেনা অভ্যুত্থান দেশটির অভ্যন্তরীণ বিষয়। মিয়ানমার সীমান্ত দিয়ে আর কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, করোনার কারণে মদ আমদানি বন্ধ, যে কারণে ভেজাল মদের উৎপাদন বেড়েছে। তবে, অসাধু ব্যবসায়ীদের অনেকে ইতোমধ্যে ধরা পড়েছে আর বাকিদের ধরতে ডিবি পুলিশ কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আল জাজিরার প্রতিবেদন সাংবাদিকতার নীতির মধ্যে পড়ে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০১:১৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১