ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিজার্ভ বেড়ে ৩৬.৫৮ বিলিয়ন ডলার কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’, সেমির আগে ইংল্যান্ডের হুঙ্কার মেক্সিকোতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০ প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী এক হাজার টাকার জন্য ভাড়াটিয়াকে মারধর করে হত্যা, আটক দুই ১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

চালু হলো ফেসবুক নিউজ

আকাশ আইসিটি ডেস্ক : 

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোনো খবর ছড়িয়ে পড়ে দ্রুত। অন্য যে কোনো মাধ্যমের তুলনায় দ্রুত খবর পৌঁছে যায় মানুষের কাছে।

শুধু ইন্টারনেট কানেক্টিভিটি থাকলেই বিশ্বের যে কোনো প্রান্তের খবর পেয়ে যান প্রত্যন্ত অঞ্চলের মানুষটিও। তাইতো খবর দেখার জন্য অনেকেই ফেসবুকের ওপর নির্ভর করেন। সব সংবাদমাধ্যমের খবর একত্রে পাওয়ার সুবিধার্থে ফেসবুক চালু করেছে আলাদা নিউজ সেকশন।

নামি-দামি পত্রিকা দ্য গার্ডিয়ান, চ্যানেল ফোর, দ্য ডেইলি মেইল, ফাইন্যান্সিয়াল টাইমস, টেলিগ্রাফ ও স্কাই নিউজ ফেসবুকের সঙ্গে চুক্তি করেছে। ফলে ফেসবুক নিউজের ট্যাবে গেলে তাদের খবরগুলোর লিঙ্ক পাওয়া যাবে। বিবিসি এখনো ফেসবুকের সঙ্গে চুক্তি করেনি। তবে তাদের পাবলিক পোস্টগুলো দেখতে ব্যবহারকারীদের কোনো সমস্যা হবে না।

ফেসবুকের মোবাইল অ্যাপে নিউজের জন্য আলাদা একটি আইকন থাকবে। এতে ট্যাপ করলে আরও কিছু অপশন পাওয়া যাবে। ট্যাবটিতে থাকবে প্রতিদিনের নিউজ। প্রত্যেক ব্যবহারকারীকে তাদের পছন্দ অনুযায়ী খবর দেখাবে ফেসবুক অ্যালগরিদম। নিউজ পাবলিশাররা বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন সেবা থেকে আয় করতে পারবেনব বলে জানিয়েছে ফেসবুক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চালু হলো ফেসবুক নিউজ

আপডেট সময় ০৯:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১