ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪০ কারখানা বন্ধ, ৮টিতে ছুটি

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ নানা দাবি দাওয়া নিয়ে চলমান শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির কারণে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতির অবনতি হয়েছে। এই পরিস্থিতির মুখে মালিকপক্ষ শনিবার সকালে ৪০টি তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার নোটিস কারখানার গেটে ঝুলিয়ে দেয়। এছাড়া পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আরও ৮টি কারখানায় একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, কারখানা বন্ধ ও ছুটির সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মূলত আন্দোলনের জেরে কর্তৃপক্ষ এই কঠোর অবস্থান নিয়েছে।

বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস এ্যাপারেলস লিমিটেড, ঈগল টেক্সটাইল লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড, এস-২১ এ্যাপারেলস লিমিটেড এবং এনভয় গ্রুপ। তালিকায় আরও রয়েছে রেডিয়ান্স নীটওয়্যার লিমিটেড, নিউ এইজ গার্মেন্টস লিমিটেড, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেড, চান্তিক গার্মেন্টস লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, আজমত এ্যাপারেলস লিমিটেড (আজমত গ্রুপ), এনভয় ফ্যাশন লিমিটেড ও এনভয় ডিজাইন লিমিটেড।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪০ কারখানা বন্ধ, ৮টিতে ছুটি

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪০ কারখানা বন্ধ, ৮টিতে ছুটি

আপডেট সময় ১২:১৯:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬