ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিজার্ভ বেড়ে ৩৬.৫৮ বিলিয়ন ডলার কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’, সেমির আগে ইংল্যান্ডের হুঙ্কার মেক্সিকোতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০ প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী এক হাজার টাকার জন্য ভাড়াটিয়াকে মারধর করে হত্যা, আটক দুই ১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

চেহারা দেখিয়ে বিল পরিশোধ

আকাশ আইসিটি ডেস্ক : 

রেস্টুরেন্টের খাবারের বিল থেকে শপিং মলের কেনাকাটার বিল-সবই দেওয়া যাবে এক সময় বায়োমেট্রিক অথবা ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে। এমনটিই বলছেন বিশেষজ্ঞরা।

তবে সেটি যে এত দ্রুত চালু হয়ে যাবে, তা হয়তো ভাবেনি কেউ। লস এঞ্জেলেসের ছোট একটি মেক্সিকান রেস্তোরাঁয় গিয়ে স্যান্ডউইচ অর্ডার দিলেন সারা স্টিওয়ার্ট। বিল পরিশোধ করতে গিয়ে দেখলেন তার মুখয়ব কাউন্টারের মনিটরে ভাসছে। ওই স্ক্রিনে বিলের পরিমাণ উল্লেখ করে তাকে শুধু একটি স্বাক্ষর দিতে হয়েছে। ব্যস, হয়ে গেল! তাকে ব্যাংকের কার্ড বের করতে হয়নি; বিল পরিশোধ হয়ে গেল।

পেমেন্টের পুরো ব্যাপারটা ৫ সেকেন্ডেই হয়ে গেল। বিলের অর্থটা তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হলো। বিজ্ঞানের এ যুগে আগের অনেক অসম্ভবই এ সময়ে এসে বাস্তবে রূপ নিয়েছে।

আর কেনাকাটা বা বিল পরিশোধে কার্ডের জায়গাটি একদিন পুরোপুরি বায়োমেট্রিক বা মুখয়ব পদ্ধতির (ফেসিয়াল রিকগনিশন পেমেন্ট) দখলে যাবে! এমন বাস্তবতা সুদূরের ভবিষ্যৎ মনে হলেও বা এর চল সীমিত পরিসরে হলেও ইতোমধ্যে শুরু হয়ে গেছে। চীনের প্রধান কিছু শহরের বিপণি কেন্দ্রগুলোয় দিনে কয়েক লাখ পেমেন্ট হয় ফেসিয়াল রিকগনিশন পদ্ধতিতে।

যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এমনকি নাইজেরিয়ার কয়েকটি জায়গায়ও পরীক্ষামূলকভাবে এ ধরনের পেমেন্ট পদ্ধতি চালু হয়েছে। এ পদ্ধতিতে একেক জনের স্বতন্ত্র মুখয়বকেই তার ডিজিটাল আইডেন্টিটি হিসাবে ব্যবহার হয়েছে, যার সঙ্গে ব্যাংক ও এ সংশ্লিষ্ট সিস্টেমের এক রকম সংযোগ রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চেহারা দেখিয়ে বিল পরিশোধ

আপডেট সময় ০৮:৫৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১