ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেএমবির সক্রিয় তিন সদস্য ঢাকায় গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। গ্রেফতারকৃতরা হলেন- মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানাধীন হাসাইল বানারী এলাকার মো. আলী মিয়ার ছেলে মো. শাহীন আলম (২৮), একই এলাকার আব্দুর রউফ গাজীর ছেলে মনির হোসেন (৩৮) ও মোহাম্মদপুর কাজী নজরুল ইসলাম সড়ক ই-ব্লকের বাসিন্দা সৈয়দ আছিফ ইকবালের ছেলে সৈয়দ নাভিদ ইকবাল (২২)।

এদের মধ্যে শাহীন আলম ও মনির হোসেন মোহাম্মদপুরের আজিজ মহল্লা হাজী চিনু মিয়া সড়কের ৭/এ/১১ ব্লক-এফ বাসায় বসবাস করে আসছিলেন। সোমবার রাত সাড়ে ১০টা থেকে মঙ্গলবার রাত পৌনে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে নিজ নিজ বাসা থেকে জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করে র‌্যাব।

মঙ্গলবার রাতে বরিশাল র‌্যাব-৮ সদর দপ্তর থেকে পাঠানো ই-মেইল বার্তায় জানানো হয়েছে, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জেএমবির ওই তিন সদস্যকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবির দাওয়াতি কার্যক্রমের সাথে সম্পৃক্ত বলে স্বীকার করেছেন। তারা দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, মাদারীপুর এবং বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইন প্লাটফর্মে জঙ্গি তৎপরতা চালানোর মাধ্যমে সদস্য সংগ্রহ করতেন।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা বেশ কয়েক বছর ধরেই জেএমবি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহও করতেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেন। তাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব-৮ তৎপর রয়েছে বলে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জেএমবির সক্রিয় তিন সদস্য ঢাকায় গ্রেফতার

আপডেট সময় ০৬:৫৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১