ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পি কে হালদারের ১০৫৭ কোটি টাকা জব্দ: দুদক সচিব

আকাশ জাতীয় ডেস্ক: 

পি কে হালদারের ১০৫৭ কোটি ৮০ লাখ টাকা জব্দ বা ফ্রিজ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নী‌তি দমন কমিশনের (দুদক) সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে দুদক কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দুদক সচিব বলেন, পি কে হালদারের বিষয়টি এখন অনেক বড়। বিভিন্ন জনের মাধ্যমে দেখা যাচ্ছে যে তার বিভিন্ন সূত্র আছে। আমরা এরই মধ্যে অনেককে জিজ্ঞাসাবাদ করেছি। মোটামুটি ৬২ ব্যক্তির সঙ্গে তার লিংক বা সূত্র পাওয়া যায়। এ পর্যন্ত ১০৫৭ কোটি ৮০ লাখ টাকা জব্দ বা ফ্রিজ করা হয়েছে।

তিনি বলেন, পি কে হালদার সংশ্লিষ্টতায় বুধবার (১৩ জানুয়ারি) এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে তিনদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এছাড়া পাচার করা অর্থে বিদেশে (কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ) বিলাসবহুল বাড়ি বা ফ্ল্যাট কিনেছেন এমন বাংলাদেশিদের পরিচয় চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুদক। পররাষ্ট্র মন্ত্রণালয় তারা স্ব স্ব এজেন্সির মাধ্যমে তথ্য সংগ্রহ করে আমাদের জানাবে। এটি কমিশনের নিয়মিত কাজের অংশ বলেও তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পি কে হালদারের ১০৫৭ কোটি টাকা জব্দ: দুদক সচিব

আপডেট সময় ০৪:১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১