ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘এশিয়ার বড় উৎপাদন হাব হয়ে উঠতে পারে বাংলাদেশ’

আকাশ জাতীয় ডেস্ক:   

বাংলাদেশ এই অঞ্চলের বড় উৎপাদন হাব হিসেবে গড়ে উঠতে পারে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে ইন্ডিয়ান ইমপোর্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাট্রিজ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ, বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বেঙ্গল ব্যাংকের চেয়ারম্যান জসিম উদ্দিনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতীয় অনেক বড় প্রতিষ্ঠান ও লগ্নিকারীও বাংলাদেশে কম খরচে উৎপাদন প্রক্রিয়ায় যেতে আগ্রহী। সেক্ষেত্রে নানান ইলেকট্রনিক পণ্য, নিরাপদ খাবার পানিসহ বিভিন্ন পণ্য বাংলাদেশে উৎপাদন করে ভারতের বিভিন্ন অংশে নেওয়া সম্ভব। এতে বাংলাদেশের অর্থনৈতিক সুবিধার পাশাপাশি এই অঞ্চলে বিভিন্ন পণ্যের দাম অনেক কমে যাবে।

ভারতীয় হাইকমিশনার আরো বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে সড়ক, রেল এবং আকাশ পথে যোগাযোগ বাড়ানো নিয়ে আরো অনেক কাজ করতে হবে।

এ সময় আরো বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ ও বেঙ্গল ব্যাংকের চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বেঙ্গল ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার প্রেসিডেন্ট যশোদা জীবন দেবনাথের লেখা ‘আমার জীবনের গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘এশিয়ার বড় উৎপাদন হাব হয়ে উঠতে পারে বাংলাদেশ’

আপডেট সময় ১১:০১:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১