ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দক্ষ হয়ে বিদেশ যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক:  

দক্ষ হয়ে বিদেশে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্ধের মতো বিদেশ ছুটলে দালালদের খপ্পরে পড়তে হয়। সেজন্য নিজেকে দক্ষ করে গড়ে তুলে বিদেশে কাজে যাওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে অনুষ্ঠানে যোগ দেন।

করোনাকালে দেশে ফিরে আসা প্রবাসীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীদের কল‌্যাণে বর্তমান সরকার কাজ করছে। দেশেও কর্মসংস্থানের সুযোগ হয়েছে। ফিরে আসা প্রবাসীদেরও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। করোনাকালে বিদেশ থেকে আসা প্রবাসীদের হতাশ না হয়ে দেশেই উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধুকন্যা।

প্রধানমন্ত্রী বলেন, ‘এবারের অভিবাসী দিবসের প্রতিপাদ‌্য নির্ধারণ করা হয়েছে ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান।’ খুব চমৎকার একটি প্রতিপাদ‌্য নির্ধারণ করা হয়েছে। বিদেশ যখন যাবেন, কোন কাজে যাচ্ছেন সেটা নির্ধারণ করতে হবে। তার ওপর প্রশিক্ষণ নিতে হবে। আর এই দক্ষতা অর্জনের জন‌্য আমরা কিন্তু যথেষ্ট সুযোগ সৃষ্টি করে দিচ্ছি। দেশের বিভিন্ন জায়গায় ট্রেনিং সেন্টার করে দিচ্ছি। প্রবাসীদের দক্ষতা বাড়াতে প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে।’

শেখ হাসিনা আরও বলেন, প্রবাসীদের হয়রানি রোধে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় নজরদারি রাখছে। প্রবাসে বাংলাদেশিদের কর্মসংস্থান ও নারী শ্রমিকদের নিরাপত্তা ঠিকমতো হচ্ছে কিনা তা দেখতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেন সরকারপ্রধান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দক্ষ হয়ে বিদেশ যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় ১২:২৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১