ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’

আকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশের মানুষ যেন অন্ন, বস্ত্র, বাসস্থান পায় এই স্বপ্ন ছিল জাতির পিতার। আর সেটি বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য তিনি প্রকল্প হাতে নিয়েছেন। এখনও দেশে নদীভাঙনে মানুষ গৃহহারা হয়। মুজিববর্ষের মধ্যেই গৃহহীনদের ঘর করে দেয়া হবে। সারা দেশে একটা মানুষও গৃহহীন থাকবে না।

রাজশাহীর বাঘায় ১৬টি ভূমিহীন পরিবারের জন্য সরকারী বাড়ি নির্মাণ প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এসব বাড়ি নির্মাণ করা হচ্ছে।

জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে ‘ক’ শ্রেণিভুক্ত ভূমি ও গৃহহীন পরিবারের জন্য ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ৬৫ হাজার পাকা বাড়ি নির্মাণ হচ্ছে। রাজশাহীতে নির্মাণ হচ্ছে ৬৯২টি।

এর মধ্যে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধায়নে হেলালপুর গ্রামে ১৬টি পরিবারকে নির্মাণ করে দেয়া হচ্ছে স্বপ্নের বাড়ি। আগামী ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বাড়ি হস্তান্তর করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির প্রচেষ্টায় উপজেলার হেলালপুর গ্রামে দুই শতক জমির উপর দুটি করে পাকা রুম, একটি করে রান্নাঘর, দু’টি করে বাথরুমবিশিষ্ট ১৬টি বাড়ি নির্মাণ কাজ চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’

আপডেট সময় ১০:৩০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১