ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকার হেফাজতে ইসলামের বিরুদ্ধে মামলা করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

সরকার হেফাজতে ইসলামের বিরুদ্ধে মামলা করেনি, মামলা করেছে সংক্ষুব্ধ একটি পক্ষ। বিচার বিভাগ স্বাধীন; যে কেউ অন্যায়ের প্রতিকার চাইতে পারে, মামলা করতে পারে। এখানে সরকারের কিছু করার নেই।

হেফাজতের প্রয়াত আমীর আল্লামা শফির মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলা প্রত্যাহারে হেফাজতে ইসলামের হুশিয়ারি প্রসঙ্গে খাগড়াছড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এ সময় তিনি আরও বলেন, মামলা করা নাগরিক অধিকার, কেউ কেউ মনে করে অন্যায় হয়েছে, সংক্ষুব্ধ হয়েছে তারা মামলা করেছে। যে কেউ মামলা করতে পারে।

দেশজুড়ে ভাস্কর্যের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ভাস্কর্যের নিরাপত্তা নিয়ে হাইকোর্টে একটি নির্দেশ রয়েছে। সরকার সেই অনুযায়ী কাজ করছে। ভাস্কর্য আমাদের ইতিহাসের অংশ এটি রক্ষার দায়িত্ব সবার।

এর আগে বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, নারায়াণগঞ্জ ও চাঁদপুরের ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর মধ্য দিয়ে দেশের ৬৪ জেলায় ই-পাসপোর্ট সেবার আওতায় এসেছে।

এ সময় বক্তব্য রাখেন- সুরক্ষা সেবা বিভাগের সচিব শহীদুজ্জামান, পাসপোর্ট বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ুব চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

বক্তারা বলেন, বিশ্বের উন্নত দেশের মতো বাংলাদেশ ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের আওতায় এসেছে। ই-পাসপোর্টে পলিমারের তৈরি কার্ড ও অ্যান্টেনা থাকবে। কার্ডের ভেতরে থাকা চিপে পাসপোর্ট বাহকের যাবতীয় তথ্য থাকবে। এতে যে কোনো দেশের কর্তৃপক্ষ ভ্রমণকারী সম্পর্কে সহজেই সব তথ্য জানতে পারবে।

ই-পাসপোর্ট সেবা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মং সুই প্রু চৌধুরী অপু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সরকার হেফাজতে ইসলামের বিরুদ্ধে মামলা করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৭:০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০