ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুচ্ছ কারণে স্কুলছাত্রকে লাথি দিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার ‘ফুটবল পৃথিবীর সর্বজনীন ভাষা, একত্রিত হওয়ার প্রতীক’ ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর, হাসপাতালে ভর্তি কর্ণফুলীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আহত, অভিযুক্ত পলাতক ভারতে বাংলাদেশের ভিসা কার্যক্রম পুনরায় চালু যে পরিমাণ বকেয়া রেখে গেছে, আমার জন্য অগ্নিপরীক্ষা: বিদ্যুৎমন্ত্রী ঢাকা ১৩ আসনে সেবার কোনো কমতি থাকবে না: ববি হাজ্জাজ বিদ্বেষ ভুলে মুক্তিযুদ্ধের সব পক্ষের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ব কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বাজেট হবে জনগণের কল্যাণে: অর্থমন্ত্রী পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশের নারীরা

ডা. জাফরুল্লাহ ও গণস্বাস্থ্য হাসপতালের বিরুদ্ধে মামলা

আকাশ জাতীয় ডেস্ক: 

চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও এর পরিচালক ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ঢাকার আদালতে একটি মামলা হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী রোকেয়া খাতুন এ তথ্য নিশ্চিত করেন।

মামলায় গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও ডা. জাফরুল্লাহ ছাড়াও আসামি করা হয়েছে হাসপাতালের চিকিৎসক ডা. নাসরিন, ডা. শওকত আলী আরমান ও গাইনি রোগ বিশেষজ্ঞ ডা. দেলোয়ার হোসেন এবং সেবিকা শংকরী রানী সরকারকে।

গত সেপ্টেম্বর মাসে এ ঘটনা ঘটলেও গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার আবেদন করা হয়। মঙ্গলবার (২২ ডিসেম্বর) মামলাটি পিবিআই এর পরিদর্শক পর্যায়ের একজন কর্মকর্তাকে দিয়ে আগামী ২১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

আইনজীবী রোকেয়া খাতুন জানান, ঘটনার পর ওই হাসপাতালের চিকিৎসক ও ধানমন্ডি থানার একজন পুলিশ কর্মকর্তা বিষয়টি খতিয়ে দেখছেন বলে আশ্বাস দেন। কিন্তু তিন মাসেও এ বিষয়ে কোনো প্রতিকার না পেয়ে আমরা আদালতে এই মামলা দায়ের করি। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪(ক)/৩৪ ধারায় পরস্পর যোগসাজশে অবহেলায় মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।

মামলার বাদী ও মৃত প্রসূতির স্বামী মো. এস এ আলম সবুজ। তার বাড়ি সাভারের রাজফুলবাড়িয়ার ভাউলিয়া পাড়া গ্রামে।

মামলার আবেদনে বাদী উল্লেখ করেছেন, গত সেপ্টেম্বরে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করলেও সেখানে চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু ঘটে। পরে বিষয়টি নিয়ে তারা আইনি ব্যবস্থা নিতে চাইলে গণস্বাস্থ্য হাসপাতালের পক্ষ থেকে ঘটনাটি আপস করার কথা বলা হয়। ডা. জাফরুল্লাহ নিজেও ঘটনাটি আপস করার কথা বলেন। এরপর দফায় দফায় উভয়পক্ষের মধ্যে কথা হলেও আপস হয়নি।

বাদী অভিযোগ করেছেন, শেষ পর্যন্ত গণস্বাস্থ্য হাসপাতাল ঘটনাটি আপস না করলে তিনি ধানমন্ডি থানায় মামলা দায়ের করতে যান। থানা থেকে আদালতে মামলা করার পরামর্শ দিলে আদালতে এই মামলা দায়ের করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

তুচ্ছ কারণে স্কুলছাত্রকে লাথি দিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার

ডা. জাফরুল্লাহ ও গণস্বাস্থ্য হাসপতালের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৮:১৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০