ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুচ্ছ কারণে স্কুলছাত্রকে লাথি দিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার ‘ফুটবল পৃথিবীর সর্বজনীন ভাষা, একত্রিত হওয়ার প্রতীক’ ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর, হাসপাতালে ভর্তি গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী কর্ণফুলীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আহত, অভিযুক্ত পলাতক ভারতে বাংলাদেশের ভিসা কার্যক্রম পুনরায় চালু যে পরিমাণ বকেয়া রেখে গেছে, আমার জন্য অগ্নিপরীক্ষা: বিদ্যুৎমন্ত্রী ঢাকা ১৩ আসনে সেবার কোনো কমতি থাকবে না: ববি হাজ্জাজ বিদ্বেষ ভুলে মুক্তিযুদ্ধের সব পক্ষের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ব কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বাজেট হবে জনগণের কল্যাণে: অর্থমন্ত্রী

গৌহাটিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৫১তম সীমান্ত সম্মেলনে শুরু হয়েছে। এতে দুই বাহিনীর প্রধান নিজ নিজ পক্ষে নেতৃত্ব দিচ্ছেন।

মঙ্গলবার বিকাল ৩টায় আসামের রাজধানী গুয়াহাটিতে দুই বাহিনীর মহাপরিচালক পর্যায়ের এ সম্মেলন শুরু হয় বলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন।

এর আগে সকালে সীমান্ত সম্মেলনে যোগ দিতে মহাপরিচালকের নেতৃত্বে বিজিবির একটি প্রতিনিধি দল ভারতে পোঁছায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শরিফুল ইসলাম জানান, সকাল ১০টায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সিলেটের তামাবিল-ডাউকি আইসিপি দিয়ে ভারতে প্রবেশ করে।

‘সেখানে বিএসএফ মেঘালয় ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের আইজি হারদীপ সিং বিজিবি মহাপরিচালককে ফুলেল সংবর্ধনা ও গার্ড অব অনার দিয়ে অভ্যর্থনা জানান।’

এরপর বিজিবি মহাপরিচালকসহ বাংলাদেশ প্রতিনিধি দল বিএসএফের হেলিকপ্টারে করে গুয়াহাটিতে পৌঁছায়। সেখানে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা বিজিবি মহাপরিচালককে অভ্যর্থনা জানান।

সম্মেলনে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ১২ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশ নিয়েছে।

আগামী ২৫ ডিসেম্বর যৌথ আলোচনার দলিল (জেআরডি) স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। ২৬ ডিসেম্বর বাংলাদেশ প্রতিনিধি দল দেশে ফিরবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

রমজানের প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়িল

গৌহাটিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

আপডেট সময় ০৪:৪৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০