ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একদিনের ব্যবধানে দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায় ট্রাম্পের আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্ট সবাই এক হয়ে কাজ করব: প্রবাসী কল্যাণমন্ত্রী ঢাকার সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় দিল্লি: রণধীর জয়সওয়াল ৭৯ জন মিলে ২১১ জনকে তীরের মতো সোজা করে রাখব: আমির হামজা প্রথমবারের মতো শহীদ মিনারে যাবেন জামায়াত আমির এলডিসি উত্তরণ ৩ বছর স্থগিত চেয়ে জাতিসংঘে নতুন সরকারের চিঠি তুচ্ছ কারণে স্কুলছাত্রকে লাথি দিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার ‘ফুটবল পৃথিবীর সর্বজনীন ভাষা, একত্রিত হওয়ার প্রতীক’ ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর, হাসপাতালে ভর্তি

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইকরামুলকে দল থেকে অব্যাহতি

আকাশ জাতীয় ডেস্ক:  

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হককে দলটির সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার রাতে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মু. সাদেক কুরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায় স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই অব্যাহতি প্রদান করা হয়।

চিঠি সূত্রে জানা যায়, পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র কশিরুল আলমের বিরুদ্ধে ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগ ইকরামুল হকের বিরুদ্ধে। একারণে ইকরামুল হককে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা মোতাবেক দলীয় সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব এই বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ মার্কায় পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছেন ইকরামুল হক। আগামী ২৮ ডিসেম্বর পীরগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইকরামুলকে দল থেকে অব্যাহতি

আপডেট সময় ১১:১০:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০