ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

দেশের প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে: খাদ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

দেশের প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, কেউ এসব ভাস্কর্য ভাঙ্গার চেষ্টা করলে কঠোরভাবে প্রতিরোধ না, প্রতিহত করা হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাস্কর্য পাহারা দেবেন। দেশে উগ্রবাদী গোষ্ঠী আবারও মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে।

শুক্রবার বিকালে নওগাঁর মহাদেবপুরে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, যারা ভাষার জন্য জীবন দিয়েছে তাদের সম্মানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় বাধ্যতামূলকভাবে শহীদ মিনার তৈরি করা হবে।

ছাত্রলীগের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগের নেতাকর্মীদের গড়ে উঠতে হবে। ছাত্রলীগে কোনো মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজের স্থান হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে সম্মেলনে অ্যাডভোকেট শহিদুজ্জামান সরকার এমপি ও ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব ভোদন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আপেল মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউলসহ কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে বিনামূল্যে হুইলচেয়ার সেবা চালু

দেশের প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে: খাদ্যমন্ত্রী

আপডেট সময় ১১:৫৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০