ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিগগির স্বাধীনতা বিরোধীদের তালিকা: শাজাহান খান

আকাশ জাতীয় ডেস্ক:  

সাবেক নৌমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আমরা আরও শক্তিশালী করবো। এবং বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তিকে চিরতরে নির্মূল করা হবে। খুব শিগগিরই রাজাকার, আলবদরদের একটি তালিকা প্রকাশ করতে যাচ্ছি। যাতে করে আমরা চিহ্নিত করতে পারি কে ছিল রাজাকার, আলবদর, স্বাধীনতা বিরোধী।

জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান এ কথা বলেন।

শাজাহান খান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণকে নিয়ে কাজ করেছেন। আপনিও জনগনকে নিয়ে কাজ করছেন। আমরাও আপনার বলিষ্ঠ নেতৃত্বে সংগঠনকে শক্তিশালী করার জন্যে জনগণের সঙ্গে মিশে কাজ করি। জনগণের কাছে আমরা বঙ্গবন্ধুর দর্শন, আদর্শ সবচেয়ে বেশি তুলে ধরি। সেজন্য আমরা মনে করি আগামীতে সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য জনপ্রিয় ব্যক্তিদেরকে সংগঠনের নেতৃত্বে নিয়ে আসা উচিত।

তিনি বলেন, আগামী দিনে মাদারীপুর পৌরবাসীর মঙ্গল বিবেচনা করে আপনি হাফিজুর রহমান খানকে নৌকা প্রতীক দিবেন সে আবদার, সে দাবি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমরা রাখছি।

মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর চেয়ারম্যান খলিলুর রহমান খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওয়াইদুর রহমান খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাজাহান হাওলাদার, মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি হাফিজুর রহমান খান যাচ্চু, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকন। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. নজরুল মুন্সী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শিগগির স্বাধীনতা বিরোধীদের তালিকা: শাজাহান খান

আপডেট সময় ০৫:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০