ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতেই ভারত-বাংলাদেশ সম্পর্ক সমৃদ্ধ

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতেই ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সমৃদ্ধ হচ্ছে। ভারত মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী এবং ভারত-বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তির যৌথ উদযাপনের অপেক্ষায় রয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাকার ভারতীয় হাই কমিশন ও ইয়ুথ অপর্চুনিটিসের যৌথ উদ্যোগে ‘যুগে যুগে মুক্তিযুদ্ধ ও এর মূল্যবোধ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। লেখক ও গবেষক শাহরিয়ার কবির পরিচালিত আলোচনায় অংশ নেন সুশীল সমাজের বিশিষ্ট প্রতিনিধি অ্যারোমা দত্ত এমপি, অধ্যাপক মুনতাসির মামুন, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু এবং জনাব জুলিয়ান ফ্রান্সিস ওবিই। ইয়ুথ অপর্চুনিটিসের সদস্যদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত বাংলাদেশি তরুণরা এতে অংশ নেন, যাদের মধ্যে রয়েছেন ইলাস্ট্রেটর, বেতারকর্মী ও উদ্যোক্তা ইত্যাদি।

ভারতীয় হাই কমিশন, ঢাকা ও ইয়ুথ অপর্চুনিটিসের যৌথ উদ্যোগে ‘আমার কাছে স্বাধীনতা মানে কী?’ শীর্ষক একটি রচনা প্রতিযোগিতা শুরু হয়, যাতে ১৮ থেকে ৩৫ বছর বয়সী বাংলাদেশি তরুণরা বাংলা এবং ইংরেজি ভাষায় রচনা জমা দিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এ বিষয়ে আরও বিস্তারিত শিগগিরই ভারতের হাই কমিশনের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেইজে পাওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতেই ভারত-বাংলাদেশ সম্পর্ক সমৃদ্ধ

আপডেট সময় ১২:৩৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০