ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আল্লামা কাসেমীর জানাজায় মানুষের ঢল

আকাশ জাতীয় ডেস্ক:  

শীর্ষ আলেম ও হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টার কিছু সময় পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার জানাজা হয়। এতে হেফাজতে ইসলামের নেতাকর্মী, কওমি মাদরাসার শিক্ষার্থীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের ঢল নামে।

প্রথমে তার জানাজা জাতীয় ঈদগাহে করার ঘোষণা দেওয়া হলেও অনুমতি না পাওয়ায় বায়তুল মোকাররমে করার সিদ্ধান্ত হয়।

জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ছেলে জাবের কাসেমী। তাকে টঙ্গীতে নিজের প্রতিষ্ঠিত মাদরাসা প্রাঙ্গণে সমাহিত করা হবে।

মাওলানা নূর হোসাইন কাসেমী বিএনপি-জামায়াত জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ছিলেন।

এছাড়াও তিনি হেফাজতে ইসলামের মহাসচিব, আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহতামিমের দায়িত্বে ছিলেন।

শারীরিক অসুস্থতা নিয়ে কয়েকদিন ধরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী। পরে রবিবার দুপুরে তিনি হাসপাতালে মারা যান। তার করোনা রিপোর্ট নেগেটিভ ছিল বলে জানা গেছে।

এদিকে নুর হোসেন কাসেমীর জানাজাকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এলাকা থেকে শুরু করে আশপাশের সড়ক ৯টার আগেই লোকে লোকারণ্য হয়ে যায়। অনেকে সড়কে দাঁড়িয়ে জানাজায় অংশ নেন। এই বর্ষীয়ান আলেমের জানাজায় এসে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আল্লামা কাসেমীর জানাজায় মানুষের ঢল

আপডেট সময় ১২:০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০