ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনে আগ্রহী আমিরাত: তথ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন করতে আগ্রহী বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শিল্পনগরে আরব আমিরাতের উদ্যোক্তারা শিল্প স্থাপনের জন্য জায়গা চেয়েছেন বলে জানান তিনি।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সংযুক্ত আরব আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্স আবদুল্লাহ আলী আলহামৌদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে এ কথা জানান তথ্যমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, আজকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাতে এসেছেন। সাক্ষাৎকালে দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন ইউএই ও বাংলাদেশ একই বছর স্বাধীনতা অর্জন করেছিল। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেঙ্গ ইউএই-এর প্রতিষ্ঠাতা শেখ জাহিদবিন সুলতান আল নাহিয়ানের গভীর সম্পর্ক ছিল। আমাদের দেশ গঠনের ক্ষেত্রেও শুরু থেকে ইউএই’র অনেক ভূমিকা ছিল। ইউএই-তে আমাদের লাখ লাখ শ্রমিক নানা ক্ষেত্রে বিভিন্ন পেশায় কাজ করছে। তারা সেখানে অন্যান্য দেশ থেকে অনেক স্বাধীনভাবে কাজ করছে।

তথ্যমন্ত্রী বলেন, আরব আমিরাতকে বাংলাদেশে বিনিয়োগের জন্য অনুরোধ জানিয়েছি। ইতোমধ্যে মিরসরাই ইকোনমিক জোনে (ইপিজেড) বঙ্গবন্ধু শিল্পনগর হচ্ছে। সেই শিল্পনগরে ইউএই জায়গা চেয়েছে। যাতে সেখানে শিল্প উদ্যোগক্তারা শিল্প স্থাপনে বিনিয়োগ করতে পারে। সে বিষয়ে আজকে আলোচনা হয়েছে।

ড. মাহমুদ বলেন, শেখ জাহিদবিন আল নাহিয়ানের সম্মানে আমার নির্বাচনী এলাকা চট্টগ্রামের হাটহাজারিতে একশ একরের বেশি জায়গা দেওয়া হয়েছিল বহু আগে। সেখানে একটি হাসপাতাল ও নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট করা যায় কিনা সে বিষয়ে আলোচনা করেছি। এছাড়া ইউএই বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন করতে আগ্রহী।

আরব আমিরাতে শ্রম ভিসা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সে বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে যে জটিলতা ছিল সেগুলোর অনেকগুলো সমাধান হয়েছে। অন্যান্য সমস্যাগুলো নিয়েও আলোচনা করেছি। সেগুলো প্রক্রিয়াধীন আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে বিনামূল্যে হুইলচেয়ার সেবা চালু

খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনে আগ্রহী আমিরাত: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৫:৩০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০