ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জিএম কাদেরের দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা যুবকের বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না: বিদ্যুৎমন্ত্রী নাগরিকদের ‘দ্রুত’ ইরান ছাড়ার নির্দেশ সুইডেনের শিশু গৃহকর্মীকে নির্যাতনের কথা স্বীকার করলেন বিমানের সাবেক এমডির স্ত্রী বীথি ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার কোনো অবস্থাতেই কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না’ সাদিক কায়েমদের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ আনলেন জুমা ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ১০ লাখ মানুষকে সুলভ মূল্যে সহায়তা দেওয়া হবে : খাদ্য প্রতিমন্ত্রী

রোহিঙ্গা গণহত্যা মামলা লড়তে গাম্বিয়ার জন্য ১২ লাখ ডলার তুলেছে ওআইসি

আকাশ জাতীয় ডেস্ক: 

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলা লড়তে গাম্বিয়ার জন্য ১২ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)।

নাইজারে (ওআইসি) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে এ অর্থ সংগ্রহের বিষয়টি জানানো হয়েছে।

২৭-২৮ নভেম্বর নাইজারের রাজধানী নিয়ামে ওআইসির ৪৭তম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলা লড়তে গাম্বিয়াকে সহায়তা দেওয়ার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানায় ওআইসি। সম্মেলনে অবহিত করা হয়, রোহিঙ্গা গণহত্যা মামলায় লড়তে গাম্বিয়ার ৫০ লাখ মার্কিন ডলার প্রয়োজন। তবে ১২ লাখ মার্কিন ডলার সহায়তা এসেছে।

ওআইসি সেক্রেটারিয়েট জানায়, সৌদি আরব ৩ লাখ মার্কিন ডলার, মালয়েশিয়া, তুরস্ক ও নাইজেরিয়া প্রতিটি দেশ ১ লাখ মার্কিন ডলার, ইসলামিক সলিডারিটি ফান্ড ১ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ৫ লাখ মার্কিন ডলার দেওয়া হয়েছে।

নাইজারের রাজধানী নিয়ামে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেন সংস্থাটির বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি সে সময় গণমাধ্যমকে জানিয়েছিলেন, সম্মেলনে মিয়ানমারের বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য তহবিল সংগ্রহের বিষয়ে আলোচনা হয়েছে।

২৭-২৮ নভেম্বর নাইজারের রাজধানী নিয়ামে ওআইসির ৪৭তম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের যোগদানের কথা থাকলেও তারা কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় যেতে পারেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

রোহিঙ্গা গণহত্যা মামলা লড়তে গাম্বিয়ার জন্য ১২ লাখ ডলার তুলেছে ওআইসি

আপডেট সময় ০৯:৪৮:১১ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০