ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে : চিফ প্রসিকিউটর বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ কর্ণফুলী নদী থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে নিজেদেরই ছোট করেছি’

আকাশ জাতীয় ডেস্ক: 

কুষ্টিয়ায় রাতের অন্ধকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে শুধু তাকেই অসম্মান নয়; বরং জাতি হিসেবে আমাদের নিজেদেরকে ছোট করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। বিষয়টি সরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে সতর্ক করছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

রবিবার সকালে মন্ত্রণালয়ের নিজ কক্ষে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলানোর ঘটনা অত্যন্ত দুঃখজনক। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে আমরা তাকেই শুধু অসম্মান করছি না, বরং আমরা জাতি হিসেবে নিজেদেরকেও ছোট করছি।

কুষ্টিয়ার ঘটনা সরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান মন্ত্রী। বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের অধিকার আদায়ে সারা জীবন লড়াই সংগ্রাম করে গেছেন। আমাদের স্বাধীনতা দিয়েছেন। এখন আমরা যদি তার সম্মান রক্ষা করতে না পারি তাহলে সেটা খুবই দুঃখজনক।

বঙ্গবন্ধু বেঁচে থাকলে ২০০০ সালেই দেশ ক্ষুধা দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হতো উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য। বঙ্গবন্ধুর অবদান, দর্শন ও ত্যাগের কারণে আমরা এই দেশ পেয়েছি। আমরা যদি তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে না পারি সেটা হবে জাতির জন্য অমঙ্গলকর ও দুর্ভাগ্যজনক।

এর আগে স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সঙ্গে দুই দেশের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন, সাংস্কৃতিক, গ্রামীণ উন্নয়নসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায় বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার গভীর রাতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুর করে দুর্বৃত্তরা। তবে সিসিটিভির ফুটেজ দেখে শনিবার রাতে পুলিশ কুষ্টিয়ার একটি মাদ্রাসার দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠন এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান

‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে নিজেদেরই ছোট করেছি’

আপডেট সময় ০৪:৩৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০