ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

এক সপ্তাহের মধ্যে ভাস্কর্য সমস্যা সমাধান: ধর্ম প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

ভাস্কর্য নিয়ে চলমান পরিস্থিতি নিয়ে সদ্য নিয়োগ পাওয়া ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ইতোমধ্যে সমস্যা অনেকটাই সমাধান হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ সমস্যা পুরোপুরি সমাধান হবে বলে বিশ্বাস করে ধর্ম মন্ত্রণালয়।

শনিবার জামালপুর সার্কিট হাউসে আওয়ামী লীগ নেতা ও জামালপুর প্রেস কাব নেতাসহ বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রদায়িকতার চিহ্ন রেখে বাংলাদেশ কোনো কাজ করে না। অসাম্প্রদায়িকতার বাংলাদেশ গড়তে যা করার দরকার সেই বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেয়া হচ্ছে।

পরে ধর্ম প্রতিমন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন- তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি, হোসনে আরা এমপি, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা।

Tag :
আপলোডকারীর তথ্য

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে বিনামূল্যে হুইলচেয়ার সেবা চালু

এক সপ্তাহের মধ্যে ভাস্কর্য সমস্যা সমাধান: ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:১৯:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০