ঢাকা ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র সফল হতে দেবে না সরকার’

আকাশ জাতীয় ডেস্ক:

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম বলেছেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি মহল দেশে অশান্তি সৃষ্টি করার পায়তারা করছে। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না সরকার।

’শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরইএ) দুইদিনব্যাপী বার্ষিক রিসার্চ রিভিউ কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কেউ বাড়াবাড়ি করলে, তাদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং দেশের মানুষ তা যে কোনো মূল্যে প্রতিহত করবে। বঙ্গবন্ধু হচ্ছেন আমাদের আদর্শের-চেতনার প্রতীক। তার ভাস্কর্য থেকে আমরা উৎসাহ ও অনুপ্রাণিত হই। বঙ্গবন্ধুর ভাস্কর্য সম্পূর্ণ আলাদা বিষয়। তাই এ বিষয়ে কেউ জল ঘোলা করতে পারবে না। ’

বর্তমান সরকারের সময় কেউ দুর্নীতি করে পার পায় না বলেও জানান তিনি।

কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক হাসান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহা-পরিচালক আব্দুল জব্বার, বিএলআরআই’র মহা-পরিচালক নাথু রাম সরকারসহ আরও অনেকে।

দুইদিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকসহ ১৮০ জন বিজ্ঞানী অংশ গ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র সফল হতে দেবে না সরকার’

আপডেট সময় ০৩:১৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০