ঢাকা ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল

অর্থনীতি সচল রাখায় বাংলাদেশের প্রশংসা স্পেনের রাষ্ট্রদূতের

আকাশ জাতীয় ডেস্ক: 

রোনাকালে বাংলাদেশ সরকারের অর্থনীতির চাকা সচল রাখার প্রচেষ্টার প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দি অসিস বেনেতিজ সালাস।

বুধবার (০২ ডিসেম্বর) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ প্রশংসা করেন তিনি।

জাতীয় সংসদ ভবনে সাক্ষাৎকালে তারা উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, করোনাকালে সামগ্রিক বৈশ্বিক পরিস্থিতি, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন প্রভৃতি নিয়ে আলোচনা করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, করেনাকালে উদ্ভূত ‘নিউ-নরমাল’ বিশ্বে বিভিন্ন দেশের পারস্পরিক সহায়তা ও সমন্বয় খুবই জরুরি। নিজেদের সুরক্ষিত রেখে শিক্ষা কার্যক্রম চলমান রাখা, কর্মহীনতার কারণে কর্মহীনদের সহায়তাকরণ ইত্যাদি বিষয়ে করণীয় সম্পর্কে বিভিন্ন দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় দরকার।

এ সময় রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দি অসিস বেনেতিজ সালাস করোনাকালে বাংলাদেশ সরকারের অর্থনীতির চাকা সচল রাখার প্রচেষ্টার প্রশংসা করেন।

বাংলাদেশ ও স্পেনের বন্ধুত্ব সুদীর্ঘকালের উল্লেখ করে রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দি অসিস বেনেতিজ সালাস বলেন, উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন ও সংসদীয় কার্যক্রমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ বন্ধুত্ব আরো দৃঢ় হতে পারে।

এ সময় বাংলাদেশ ও স্পেনের সংসদীয় সম্পর্ক উন্নয়নে একত্রে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন স্পীকার।

স্পিকার বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। এই সংকট সমাধানে এবং এজেন্ডাসমূহ বাস্তবায়নে বিভিন্ন দেশের সংসদকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে।

রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দি অসিস বেনেতিজ সালাস জলবায়ু সংকট মোকাবিলায় গঠনমূলকভাবে সম্মিলিত প্রয়াস চালানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের ক্ষমতায়ন ও তাদের সামগ্রিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন আইন ও নীতি প্রণয়নে যথাযথ উদ্যোগ নিয়েছেন।

রাষ্ট্রদূত বাংলাদেশে রাজনীতিসহ সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নের প্রশংসা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

অর্থনীতি সচল রাখায় বাংলাদেশের প্রশংসা স্পেনের রাষ্ট্রদূতের

আপডেট সময় ১০:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০