ঢাকা ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল

বাংলাদেশ সফরে আসবেন এরদোয়ান

আকাশ জাতীয় ডেস্ক: 

মুজিববর্ষ উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান।

আজ বুধবার তথ্য মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান। এসময় তিনি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী জানিয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসবেন বলে সম্মতিও দিয়েছেন। সার্বিকভাবে শুধু মুজিববর্ষ নয়, আগামী বছর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। সে উপলক্ষেও কীভাবে আমরা মিডিয়া ও জার্নালিস্টদের প্রশিক্ষণ আদান-প্রদান করতে পারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।

তিনি বলেন, আজকে মূলত তুরস্ক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ছিল। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক। আমরা আজকে মুজিববর্ষ উপলক্ষে আলোচনা করেছি।

এসময় মুজিববর্ষ উপলক্ষে তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও ঢাকায় আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

বাংলাদেশ সফরে আসবেন এরদোয়ান

আপডেট সময় ১০:৫২:২৩ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০