ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কঠিন সময়ে পাশে থাকার প্রতিদান দিতে চাই: সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসির দুর্নীতি দমন বিভাগকে অবহিত না করার অপরাধে এক বছরের নিষেধাজ্ঞার কঠিন সময়ে পাশে থাকায় ভক্ত ও সমর্থকদের প্রতিদান দিতে চান ক্রিকেট তারকা সাকিব আল হাসান।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।

তিন দফা ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা আইসিসির দুর্নীতি দমন বিভাগকে অবহিত না করার অপরাধে এক বছরের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়েছে চ্যাম্পিয়ন অলরাউন্ডারকে। গত অক্টোবরে নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন তিনি। ২৯ অক্টোবর নিষেধাজ্ঞামুক্ত হন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার অনুমতি পাওয়ার পর গতরাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। রাত দুইটার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাকিব। বিমানবন্দরে সাকিবকে স্বাগত জানাতে তার ভক্ত-সমর্থকরা জড়ো হন। বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি গণমাধ্যমে কথাও বলেন।

দেশে ফেরার পর সাকিব জানান, ‘কঠিন সময়ে সবাই পাশে ছিলেন। তিনি এর প্রতিদান দিতে চান।’

এদিকে আইসিসি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে এক নম্বরেই থাকার সুখবর পেয়েছেন দেশ সেরা এই ক্রিকেটার।

দেশে ফেরার পর সাকিব বঙ্গবন্ধু টি-২০ কাপ খেলায় অংশ নেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে শুরু কৃষি আলোকচিত্র প্রতিযোগিতা

কঠিন সময়ে পাশে থাকার প্রতিদান দিতে চাই: সাকিব

আপডেট সময় ০৮:৫২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০