ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কাতারে শুরু কৃষি আলোকচিত্র প্রতিযোগিতা

কাতারের কৃষি খাত ও খামারভিত্তিক বৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরায় ফুটিয়ে তুলতে শুরু হয়েছে ‘Qatar Agriculture Lens Contest 2026’ শিরোনামের এক আলোকচিত্র প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে কাতারে বসবাসরত নাগরিক ও প্রবাসী যে কেউ নিজেদের সৃজনশীলতা তুলে ধরার সুবর্ণ সুযোগ পাবেন। একজন প্রতিযোগী সর্বোচ্চ ১০টি ছবি জমা দিতে পারবেন।

পুরস্কারের বিবরণ

প্রতিযোগিতায় মোট ১ লাখ কাতারি রিয়াল আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কারের অর্থ যেভাবে বণ্টন করা হবে

  • প্রথম পুরস্কার: ৩০,০০০ রিয়াল
  • দ্বিতীয় পুরস্কার: ২০,০০০ রিয়াল
  • তৃতীয় পুরস্কার: ১৫,০০০ রিয়াল
  • চতুর্থ থেকে দশম স্থান: প্রত্যেকে পাবেন ৫,০০০ রিয়াল

ছবির জন্য যেসব শর্ত মানতে হবে

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু নিয়ম ও নির্দেশনা নির্ধারণ করে দেওয়া হয়েছে

  • অংশগ্রহণ যোগ্যতা: প্রতিযোগিতাটি কাতারে বসবাসকারী সবার জন্য উন্মুক্ত।
  • ক্যামেরা শর্ত: ছবি অবশ্যই প্রফেশনাল ক্যামেরা দিয়ে তুলতে হবে; ড্রোন দিয়ে তোলা ছবি গ্রহণযোগ্য হবে না।
  • জমা দেওয়ার সীমা: একজন প্রতিযোগী সর্বোচ্চ ১০টি ছবি জমা দিতে পারবেন এবং প্রতিটি ছবিতে সংশ্লিষ্ট খামারের নম্বর উল্লেখ করতে হবে।
  • ফরম্যাট ও রেজুলেশন: ছবি উচ্চমানের JPEG বা JPG ফরম্যাটে হতে হবে এবং ছবির সবচেয়ে ছোট পাশের দৈর্ঘ্য কমপক্ষে ৩,০০০ পিক্সেল রাখা বাধ্যতামূলক।
  • সম্পাদনা সংক্রান্ত নিয়ম: ছবিতে কোনো প্রচ্ছদ, স্বাক্ষর, লোগো, ফ্রেম বা পরিচয় শনাক্তকারী চিহ্ন যোগ করা যাবে না। ডিজিটাল কম্পোজিটিং বা একাধিক ছবি একত্রিত করা নিষিদ্ধ, তবে ক্রপিং, সোজা করা, আলো-রঙ সামঞ্জস্য ও অনাকাঙ্ক্ষিত অংশ সরানোর মতো মৌলিক সম্পাদনা করা যাবে।
  • কারিগরি তথ্য: ছবির মূল EXIF তথ্য সঠিকভাবে সংরক্ষণ করতে হবে এবং তা মোছা বা পরিবর্তন করা যাবে না।

জমা দেওয়ার প্রক্রিয়া ও সময়সীমা

অংশগ্রহণকারীদের প্রথমে WeTransfer-এর মাধ্যমে তাদের ছবি আপলোড করতে হবে। এরপর আয়োজকদের দেওয়া নির্ধারিত QR কোড স্ক্যান করে ই-মেইলের মাধ্যমে ছবি জমা দেওয়ার পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ছবি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৬।

গুরুত্বপূর্ণ তথ্য

  • কোনো আপস করা হবে না: হুঁশিয়ারি কাতারের আমিরের।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরামকোতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, ভবনে আগুন

কাতারে শুরু কৃষি আলোকচিত্র প্রতিযোগিতা

আপডেট সময় ০৮:৫৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬