কন্যাশিশুর বিশ্বজয় নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দক্ষতা, সামাজিক অংশগ্রহণ এবং সর্বোপরি মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আজ সোমবার (১২ অক্টোবর) বেলা ১১ টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে, আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সুরক্ষা ও জিরো টলারেন্স নীতি
কন্যাশিশুর নিরাপত্তার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, বিদ্যালয় ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ক্ষেত্রে শিশুদের জন্য পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা জরুরি। নারী ও শিশুর ওপর সংঘটিত সহিংসতা, ধর্ষণ এবং যৌন হয়রানির ঘটনায় দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করা আবশ্যক। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।
সামাজিক পরিস্থিতি ও বাল্যবিয়ে রোধ
শিশুবিয়ে বন্ধে সরকার দারিদ্র্য দূরীকরণ, অবৈতনিক শিক্ষা, উপবৃত্তি প্রদান ও সামাজিক সুরক্ষা জোরদারের পাশাপাশি জন্মনিবন্ধন যাচাই এবং কন্যাশিশুদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানান রাষ্ট্রপতি। কুমিল্লার শিক্ষার্থী তাজমিন হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, উন্নয়ন হলেও কিছু ক্ষেত্রে সমাজ পিছিয়ে পড়ছে। সন্তান তিনদিন ধরে নিখোঁজ থাকার পরও অভিভাবকদের উদ্বেগ না থাকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি খেয়াল রাখার আহ্বান জানান। এছাড়া স্কুলের পাশে মায়েদের পেপার বিছিয়ে অপেক্ষা করার দৃশ্যকে সমাজের অনিরাপত্তার উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 

















