ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্ত শুর্তসমা। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই ও কারিগরি সহায়তার বিষয়ে নেদারল্যান্ডস সরকার আগ্রহ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই বদ্বীপ রাষ্ট্র হওয়ায় অভিন্ন জলবায়ুগত চ্যালেঞ্জ মোকাবিলায় একে অপরের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। এছাড়া পানি ব্যবস্থাপনা, ভূমি পুনরুদ্ধার, চর উন্নয়ন এবং অভিযোজনক্ষম নদী ব্যবস্থাপনায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন সফররত মন্ত্রী।

বৈঠকে মুক্ত বাণিজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। নেদারল্যান্ডসের মন্ত্রী মুক্ত বাণিজ্যের বিষয়ে তাঁর দেশের আগ্রহের কথা জানান। একইসঙ্গে বাংলাদেশের চলমান জ্বালানি সংকট উত্তরণে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন তিনি এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনার প্রতি সমর্থন জানান। কৃষি খাতে উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশকে সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছে ডাচ প্রতিনিধি দল।

রোহিঙ্গা সংকটের সমাধানে মিয়ানমারেই এর মূল উৎস এবং স্থায়ী সমাধান নিহিত রয়েছে বলে মত দিয়েছে বাংলাদেশ। এই সংকট নিরসনে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির বিষয়ে বৈঠকে গুরুত্বারোপ করা হয়। এছাড়া রোহিঙ্গাদের স্বেচ্ছামূলক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার লক্ষ্য পুনর্ব্যক্ত করা হয়েছে।

দেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি অতীতে মানবাধিকার লঙ্ঘনের শিকার হওয়ার সুবাদে দেশে মানবাধিকার সুরক্ষা ও সুসংহত করতে তাঁর সরকার সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ। আলোচনা শেষে নেদারল্যান্ডসের মন্ত্রী প্রধানমন্ত্রীকে দেশটিতে সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইওরিস ভ্যান বোমেল উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

আপডেট সময় ০৯:৪২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬