জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন নিয়ে শোবিজ পাড়ায় ব্যাপক আলোচনা চলছে। ২০১৯ সালে নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে বিয়ের পর সাবিলা প্রায়ই তাদের দাম্পত্য জীবনের সুখের কথা প্রকাশ্যে বলতেন। কিন্তু বর্তমানে তাদের বিচ্ছেদের খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা চর্চা হচ্ছে। শোনা যাচ্ছে, নেহালের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় অনেক দিন ধরেই সাবিলা আলাদা থাকছেন এবং তাদের এই বৈবাহিক সম্পর্ক চূড়ান্ত বিচ্ছেদের দিকে গড়িয়েছে। ডিওপির সঙ্গে নাম জড়ানোর পর থেকে স্বামী ও পরিবারের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। দাম্পত্য জীবনে দারুণ সময় পার করছেন, এ কথা বহুবার জানান তিনি।
শোবিজের একটি সূত্রের দাবি, ‘রকস্টার’ সিনেমার শুটিং সেটে চিত্রগ্রাহক আব্দুল মামুনের সঙ্গে সাবিলার ঘনিষ্ঠতা তৈরি হয়। কাজের সূত্রে শুরু হওয়া সেই পরিচয় পরবর্তীতে গভীর প্রেমে রূপ নেয় বলে দাবি করা হচ্ছে। সূত্রটির ভাষ্যমতে, এই সম্পর্কের কারণেই সাবিলার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। তবে এসব বিষয়ে এখন পর্যন্ত সাবিলা নূর কোনো প্রতিক্রিয়া জানাননি বা কোনো বক্তব্যও দেননি। সূত্রের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম খবরও প্রকাশ করেছে।
এদিকে, ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের সঙ্গে সাবিলার রসায়ন এবং গানের দৃশ্যে তাদের পারফরম্যান্স নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মুখরোচক তথ্য ছড়াচ্ছে। সিনেমাটিতে একসঙ্গে কাজের সুবাদে দুজনের নাম জড়িয়ে গুজব তৈরি হলেও, পেশাগত সম্পর্কের বাইরে তাদের অন্য কোনো সম্পর্কের নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমানে শাকিব খান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
তবে শাকিব খানের ঘনিষ্ঠজনরা জোর দিয়ে বলছেন, সাবিলার সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই এবং ফেসবুকে ছড়ানো গল্পগুলো ভিত্তিহীন। তাদের দাবি, শাকিব খানের সঙ্গে সাবিলার সম্পর্ক কেবল পেশাগত। মূলত চিত্রগ্রাহক মামুনের সঙ্গে প্রেমের জল্পনা থেকেই সাবিলা ও নেহালের সংসার ভাঙার গুঞ্জন ডালপালা মেলেছে। এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে ভক্ত-অনুরাগীরা রীতিমতো অবাক হয়েছেন, যদিও সাবিলা নূর এখনো এই বিষয়ে নীরব রয়েছেন। মূলত ডিওপি মামুনের সঙ্গে প্রেমের কারণে ভাঙছে সাবিলার ৭ বছরের ভালোবাসার সংসার। ”। অনেকেই ফেসবুকে মনগড়া গল্প সাজাচ্ছেন, যার কোনো ভিত্তি নেই।
আকাশ নিউজ ডেস্ক 














