ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার ওপর কোনো ধরনের হুমকি এলে বাংলাদেশ নিশ্চুপ থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অবস্থান জানান। তিনি বলেন, সারা বিশ্বের মুসলমানদের কাছে মক্কা ও মদিনা ঐক্যের কেন্দ্রস্থল। এটি নিছক কোনো কূটনীতির বিষয় নয়, বরং এর সঙ্গে গভীর আবেগ জড়িত। যেহেতু বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তাই পবিত্র এই স্থানগুলোতে কোনো হুমকি আসলে বাংলাদেশ সাহায্যের হাত বাড়িয়ে দিতে পিছিয়ে থাকবে না।

বিআইআইএসএস আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে পথপরিক্রমা’ শীর্ষক একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি মক্কা প্যাক্ট ও হুতি বিদ্রোহের প্রসঙ্গ সামনে আনেন। মক্কা জোটে বাংলাদেশের অংশগ্রহণ এবং প্রয়োজনে সৈন্য পাঠানোর সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, বাংলাদেশ এখনো ওই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়নি। তাই এই মুহূর্তে সেনা পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না। তবে সৌদি আরবের ওপর চলমান হামলার বিষয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি ক্রাউন প্রিন্সকে একটি চিঠিও পাঠানো হয়েছে বলে তিনি জানান। আলোচিত মক্কা চুক্তি নিয়ে এক সাংবাদিক জানতে চান, মক্কা প্যাক্টে যোগ দিতে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সৌদির মূল মূল তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা।

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন প্রতিমন্ত্রী। হামলায় দুইজন বাংলাদেশি নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি জানান, এ ঘটনায় ২৪ জনেরও বেশি বাংলাদেশি আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তারা নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। শামা ওবায়েদ বলেন, এই সংঘাতের অবিলম্বে অবসান হওয়া প্রয়োজন, কারণ এতে সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে এবং অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করি শিগগিরই এই অবস্থার অবসান ঘটবে। আমরা চাই অবিলম্বে এমন হামলা বন্ধ হোক।

মধ্যপ্রাচ্যের বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি আমদানির ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন যে, বর্তমানে এ নিয়ে কোনো বড় অসুবিধা দেখছেন না তারা। জ্বালানি প্রতিমন্ত্রী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। শামা ওবায়েদ আরও বলেন, জ্বালানি মন্ত্রণালয়ের নেয়া পূর্বপ্রস্তুতির কারণে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকবে। তবে যুদ্ধের প্রভাব যদি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, তবে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বই এর অভিঘাত অনুভব করবে বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছি। প্রতিমন্ত্রী আরও বলেন, জ্বালানি মন্ত্রণালয় যে প্রস্তুতি নিয়েছে তাতে কোনো সমস্যা হবে না।

সেমিনারটিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে দেশের পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক ও প্রেক্ষাপট তুলে ধরেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলচ্চিত্র অভিনেত্রী নাসিমা খানের চিরবিদায়, শেষকৃত্য ১৫ অক্টোবর

মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ

আপডেট সময় ০৫:০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬