ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তান সুপার লিগে খেলতে যাচ্ছেন তামিম-মাহমুদউল্লাহ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশ দলের দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম খেলবেন লাহোর কালান্দার্সে, আর টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন মুলতান সুলতানসে।

এর আগে ২০১৭ ও ২০১৮ সালে পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে খেলেছেন মাহমুদউল্লাহ। ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে তামিম খেলেছেন পেশোয়ার জালমিতে।

পিএসএল খেলার জন্য সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র পেয়েছেন তামিম-মাহমুদউল্লাহ।

এবারের পিএসএল শেষপর্যায়ে এসে করোনাভাইরাসের প্রকোপে স্থগিত হয়ে যায় গত মার্চে। টুর্নামেন্টের দুটি এলিমিনেটর ম্যাচ, একটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ বাকি আছে। আগামী ১৪, ১৫ ও ১৭ নভেম্বর ম্যাচগুলো হবে করাচিতে। পিএসএলের শেষ পর্বের ম্যাচে খেলবেন তামিম-মাহমুদউল্লাহ।

পিএসএলে খেলতে যাওয়া প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, পিএসএলে খেলার সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের। এ বছর ক্রিকেট খেলতে হচ্ছে একটু ভিন্নভাবে। আশা করি আমাদের ভক্তদের মুখে হাসি ফোটানোয় অবদান রাখতে পারব।

তামিম বলেন, আবারও পিএসএলে খেলার সুযোগ পেয়ে ভালো লাগছে। লাহোর কালান্দার্স এখনও পর্যন্ত খুবই ভালো খেলেছে। দলের ট্রফি জয়ে ভূমিকা রাখতে চাই।

পাকিস্তান সুপার লিগে খেলতে আগামী ১০ নভেম্বর ঢাকা ছাড়তে পারেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তান সুপার লিগে খেলতে যাচ্ছেন তামিম-মাহমুদউল্লাহ

আপডেট সময় ০৭:৪৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০