ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল পাকিস্তান

আকাশ স্পোর্টস ডেস্ক: 

জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জিতেছে মিসবাহ-উল-হকের শিষ্যরা।

রোববার (০১ নভেম্বর) রাওয়ালপিন্ডিতে জিম্বাবুয়ের দেওয়া ২০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অধিনায়ক বাবর আজমের ফিফটিতে ৩৫.২ ওভারে ৪ উইকেটে ২০৮ রান করে পাকিস্তান। এর আগে ইফতিখার আহমেদের আগুন ঝরানো বোলিংয়ের সামনে জিম্বাবুয়ে থেমে যায় ৪৫.১ ওভারে ২০৬ রানে।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৭ রানে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর ওপেনার চারি (২৫) ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ব্রেন্ডন টেইলর (৩৬) চেষ্টা করেন বিপর্যয় সামাল দিতে। এই দুজনের বিদায়ের পর জিম্বাবুয়েকে একাই টেনে নিয়ে যান শন উইলিয়ামস। তবে তাকে সঙ্গ দিতে পারেননি কেউ।

অষ্টম উইকেট হিসেবে উইলিয়ামস সাজঘরে ফেরেন দলীয় ১৭১ রানে। তার ৭০ বলে ৭৫ রানের দায়িত্বশীল ইনিংসটি সাজানো ছিল ১০ চার ও ১ ছক্কায়।

পাকিস্তানের হয়ে ইফতিখার ১০ ওভারে ৪০ রান দিয়ে নেন সর্বোচ্চ ৫ উইকেট। ২ উইকেট নিয়েছেন মুহাম্মদ মুসা।

জবাব দিতে নেমে শুরুটা দুর্দান্ত করে পাকিস্তান। ওপেনিং জুটিতেই তাদের স্কোরবোর্ডে জমা হয় ৬৮ রান। আবিদ আলী ২২ রান করে বিদায় নেন টেন্ডাই চিসোরোর বলে। এরপর ফিফটি থেকে এক রান দূরে থাকতে টেন্ডাইয়ের দ্বিতীয় শিকারে পরিণত হন আরেক ওপেনার ইমাম-উল-হক।

এরপর অবশ্য জিম্বাবুয়েন বোলারদের সুবিধা করতে দেননি বাবর। হায়দার আলী ২৯ ও মোহাম্মদ রিজওয়ান ব্যক্তিগত ১ রানে বিদায় নিলেও ইফতিখারকে সঙ্গে নিয়ে দলকে দাপুটে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন তিনি। বাবরের ৭৪ বলে ৭৭ রানের ইনিংসটি সাজানো ছিল ৭ চার ও ২ ছক্কায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল পাকিস্তান

আপডেট সময় ০৯:১৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০