ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এক বছর পর হাসপাতাল থেকে কারাগারে সম্রাট

আকাশ জাতীয় ডেস্ক:  

এক বছর পর হাসপাতাল থেকে কারাগারে ফেরত নেওয়া হয়েছে ক্যাসিনো-কাণ্ডে গ্রেফতার হওয়া ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে। গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইইউ) হাসপাতাল থেকে সম্রাটকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ফেরত নেওয়া হয়।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার দাশ। তিনি জানান, গতকাল দিবাগত রাত ১২টার দিকে সম্রাটকে হাসপাতাল থেকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সম্রাটকে কারাগারের হাসপাতালে রাখা হয়েছে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল জেলা প্রশাসক কারাগার পরিদর্শনে আসেন। এসময় তিনি সম্রাটের স্বাস্থ্যের খোঁজখবর নেন। উল্লেখ্য, ক্যা‌সি‌নোবি‌রোধী অভিযা‌নে গত বছর ৭ অক্টোবর সম্রাট‌কে কু‌মিল্লার ১৪ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এরপর অস্ত্র ও মাদক মামলায় সম্রাট‌কে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর দুদক তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউজিসির আহ্বান উপেক্ষা করে আগের সূচিই বহাল রাখল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

এক বছর পর হাসপাতাল থেকে কারাগারে সম্রাট

আপডেট সময় ০১:৫৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০