ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

জাতিসংঘের ভাষণে ইরানের কঠোর বিরোধিতা সৌদি বাদশাহর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

জাতিসংঘের সাধারণ অধিবেশনে দীর্ঘ সময় ভার্চুয়াল ভাষণে ইরানের বিরোধিতার করে কড়া বক্তব্য দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

ভাষণে সৌদি বাদশা ইরানকে গণবিধ্বংসী অস্ত্র অর্জন থেকে থামানো ও দেশটিকে নিয়ন্ত্রণে রাখতে যৌথফ্রন্ট গড়ে তোলার আহ্বান জানান।

বাদশাহ সালমান তার উদ্বোধনী ভাষণে মানবিক ত্রাণ ও তহবিল সহায়তায় সৌদি আরবের অবদানের কথা তুলে ধরেন। এর পরই কড়া ভাষায় ইরানের সমালোচনায় নামেন।

তিনি বলেন, ইরানের ব্যাপারে সবার অংশগ্রগণের ভিত্তিতে একটি সামগ্রিক সমাধান এবং সুদৃঢ় আন্তর্জাতিক অবস্থান থাকা প্রয়োজন।

ইরানকে শত্রু হিসাবে চিহ্নিত করে মধ্যপ্রাচ্যে দেশটিকে একটি ‘চরমপন্থি এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী’ শক্তি আখ্যা দেন সালমান। তিনি বলেন, গত কয়েক দশকে সৌদি আরব ইতিবাচক ও খোলা মন নিয়ে ইরানের দিকে শান্তির হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।

তিনি বলেন, ইরানকে নিয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, তাতে আমরা এ শিক্ষাই পেয়েছি যে, সংকটের আংশিক সমাধান কিংবা সম্প্রীতির পথে হেঁটে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় ইরানের হুমকি ঠেকানো যাবে না।

জাতিসংঘে ইরান মিশনের মুখপাত্র আলিরেজা মিরইউসেফি ইরানের বিরুদ্ধে এই সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

করোনা মহামারীর কারণে এবছর জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্যদেশগুলোর নেতাদের ভাষণ আগে থেকেই রেকর্ড করা হয়েছিল। বুধবার সাধারণ পরিষদের হলে সেই ভাষণের ভিডিও সম্প্রচার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার ছবি: এনসিটিবি কর্মকর্তা খাগড়াছড়িতে বদলি

জাতিসংঘের ভাষণে ইরানের কঠোর বিরোধিতা সৌদি বাদশাহর

আপডেট সময় ১০:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০