ঢাকা ১২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

নেপালকে করোনার চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নেপালের রাষ্ট্রদূত ড. বংশিধর মিশ্রের কাছে করোনার ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গঠিত ‘সার্ক কোভিড-১৯ জরুরি তহবিলের’ আওতায় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নেপালের জনগণের প্রতি বন্ধুত্বের নিদর্শনস্বরূপ এ উপহারসামগ্রী দেওয়া হয়। এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে বাংলাদেশে তৈরি রেমিডেসিভির ইনজেকশন, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার ও ফ্লোর ক্লিনার।

এসময় পররাষ্ট্রমন্ত্রী করোনা প্রতিরোধে বাংলাদেশের দ্রুত পদক্ষেপ ও উন্নত দেশগুলোতে বাংলাদেশের উন্নতমানের ওষুধ এবং স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী রপ্তানির বিষয়টি উল্লেখ করেন।

নেপালের রাষ্ট্রদূত করোনার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সময়োচিত পদক্ষেপ এবং এদেশের উদ্যোক্তা ও ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলোর ভূয়সী প্রশংসা করেন। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশের গৃহীত কার্যক্রম থেকে শিক্ষণীয় আছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। এছাড়া সার্কভুক্ত দেশগুলোর মধ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে ড. বংশিধর মিশ্র আশাবাদ ব্যক্ত করা হয়।

এবছর মার্চ মাসে সার্ক নেতাদের অংশগ্রহণে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘সার্ক কোভিড-১৯ জরুরি তহবিল’ গঠন করা হয়, যা নিজ নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। উক্ত তহবিলে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ লাখ মার্কিন ডলার দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

ব্রাজিলের নির্বাচনে লুলা দা সিলভার অভাবনীয় জয়

নেপালকে করোনার চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ

আপডেট সময় ১১:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০