ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব যেখানে যাবেন পাটওয়ারীকে বাদ রেখে যান: এনসিপিকে রাশেদ খান টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩ নতুন দায়িত্ব পেলেন ফজলুর রহমান জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির কেশম দ্বীপে হামলার ‘মূল্য দিতে হবে’ যুক্তরাষ্ট্রকে:গালিবাফের হুঁশিয়ারি ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি সরকার নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে মামলার আবেদনে আইফোন চুরির অভিযোগ

সাতবার পালিয়ে সাতবারই ধরা খেয়েছেন এই কয়েদি

আকাশ জাতীয় ডেস্ক: 

জেল থেকে সাতবার পালিয়ে সাতবারই ধরা পড়েছেন ৬০ বছর বয়সি ইতালিয়ান জিউসেপ্পে মাস্তিনি। তবে সপ্তমবার ধরা পড়লেন এক ভেড়ার খোয়াড়ে লুকাতে গিয়ে।

গত মঙ্গলবার সেখান থেকেও তাকে গ্রেফতার করে ইতালির পুলিশ। ৬০ বছর বয়সী জিউসেপ্পে মাস্তিনি ‘জনি দ্য জিপসি’ নামে পরিচিত। গত ৬ সেপ্টেম্বর তাকে সার্ডিনিয়ার কারাগার থেকে সাময়িকভাবে ছেড়ে দেওয়া হয়েছিল এবং সেই সুযোগে তিনি পালিয়ে যান।

পালানোর পরেও শেষ রক্ষা হলো না। পরে ইটালির উত্তর-পশ্চিমের দ্বীপ সারাসির কাছাকাছি একটি জায়গায় পাওয়া যায় তাকে। পুলিশ সে এলাকার বহু বাড়িতে তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত এক ভেড়ার খোয়াড়ে তাকে খুঁজে পায়। মাস্তিনি অবশ্য এরই মধ্যে তার চুলের রং সোনালি করে ফেলেন।

দেশটির বার্তা সংস্থা এএনএসএ জানিয়েছে, মাস্তিনি মূলত বার্গামোর বাসিন্দা এবং ৭০-এর দশকে পরিবারের সাথে তিনি রোমে চলে যান। সেখানে মাত্র এগারো বছর বয়সে প্রথম খুনটি করেন তিনি।

সে সময়কার ছবি নির্মাতা পিয়ার পাওলো পাসোলিনি খুন হন ১৯৭৫ সালে। সেই হত্যাকাণ্ডের অন্যতম আসামি তিনি। ১৯৮৭ সালে জেল থেকে পালিয়ে যান মাস্তিনি। দুই বছর পালিয়ে থাকা অবস্থায় ছিনতাই, পুলিশ হত্যা ছাড়াও নানা ধরনের অপরাধ করেন। নানা অপরাধে সাতবার কারাগারে নেয়া হলেও এ পর্যন্ত সাতবার কারাগার থেকে পালিয়েছেন তিনি। একবারও অবশ্য পুলিশের চোখ এড়িয়ে বেশিদিন বাইরে থাকতে পারেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ধর্ম-বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

সাতবার পালিয়ে সাতবারই ধরা খেয়েছেন এই কয়েদি

আপডেট সময় ১০:৫১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০