ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বোমা ফাটিয়ে ঘর ভেঙে পেঁয়াজ লুট

আকাশ জাতীয় ডেস্ক: 

শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের ঠাকুরকান্দি গ্রামে দুইটি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় টহল দিচ্ছে পুলিশ।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আবু বক্কর খলিফা, নুরুজ্জামান খলিফা ও তার পরিবারের সদস্যরা জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে রাজনগর ইউনিয়নের নয়নমাদবরের কান্দি গ্রামের জয়নাল মোড়ল তার লোকজন নিয়ে ঠাকুরকান্দি গ্রামে এসে বোমা ফাটিয়ে ও ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। এসময় আবু বক্কর খলিফার দুইটি বসতঘরের দরজা ও টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর করেন। একটি ঘর থেকে পেঁয়াজ রসুনসহ অন্যান্য জিনিস লুট করেন। এসময় তার স্ত্রী বের হলে তার গলার চেইন ছিনিয়ে নেন এবং তার মাথায় আঘাত করেন।

তারা আরও জানান, পরে তিনি দৌড়ে বড় ঘরের মধ্যে ঢুকে দরজার আটকে দিলে হামলাকারীরা জানালার গ্লাস ভাঙচুর করেন। অন্যদিকে কয়েকটি বাড়ির পরে আবু বক্কর খলিফার বড় ভাই নুরুজ্জামান খলিফার ঘরের জানালার গ্লাস ভাঙচুরসহ বাড়িতে ককটেল বোমা বিস্ফোরণ ঘটান জয়নাল মোড়লের সমর্থকরা।

এ ঘটনায় ভুক্তভোগীরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে অভিযোগ পেলে তদন্তের পর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে নড়িয়া থানা পুলিশ।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জয়নাল মোড়ল।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বোমা ফাটিয়ে ঘর ভেঙে পেঁয়াজ লুট

আপডেট সময় ০৫:০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০