ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

ভারতে নেপালী সহযোগীসহ চীনা নারী ‘গুপ্তচর’ গ্রেফতার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

গোপন তথ্য চীনে পাচারের অভিযোগে ভারতে গ্রেফতার হয়েছেন দিল্লির সাংবাদিক রাজীব শর্মা। গত ১৪ সেপ্টেম্বর সোমবার তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল।

জানা গেছে, ভারতীয় সেনাবাহিনীর নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন তথ্য, যেমন সীমান্তে সতর্কতা স্বরূপ নিরাপত্তাবাহিনী কী কী করছে এর যাবতীয় খুঁটিনাটি চীনের ইন্টেলিজেন্স ব্যুরোকে পাচার করতেন এই ফ্রিল্যান্স সাংবাদিক। বদলে মোটা টাকা পেতেন দিল্লির পীতমপুরার এই বাসিন্দা।

শনিবার সকালে এই ঘটনায় জড়িত সন্দেহে এক চীনা নারী ও তার এক নেপালি সঙ্গীকেও গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
জানা গেছে, এরাই টাকা পৌঁছে দিত রাজীবের হাতে। দেড় বছরে তাকে মোট ৩০ লাখ টাকা দেওয়া হয়েছে। একেকটি তথ্যের জন্য এক হাজার মার্কিন ডলার পেতেন দিল্লির এই সাংবাদিক। ২০১৬ সালে তার সঙ্গে চীনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় বলে জানিয়েছেন দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের তদন্তকারী কর্মকর্তারা।

অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট (ওএসএ)-এর আওতায় সাংবাদিক রাজীব শর্মাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চীনা নারী এবং তার নেপালী সঙ্গীর বিরুদ্ধেও একই ধারায় মামলা রুজু হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর গ্রেফতারের পরের দিন অর্থাৎ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দিল্লির একটি আদালতে পেশ করা হয় রাজীব শর্মাকে। তাকে ৬ দিনের জন্য পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন আদালত। যদিও ইতিমধ্যেই জামিনের আবেদন করেছেন দিল্লির এই সাংবাদিক। আগামী ২২ তারিখ সেই শুনানি রয়েছে আদালতে।

শনিবার দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের ডেপুটি কমিশনার সঞ্জীব কুমার যাদব জানান, চীনের ইন্টেলিজেন্স সংস্থা মূলত গ্রেফতার হওয়া চীনা নারী এবং তার নেপালী সঙ্গীকে কাজে লাগিয়েছিল। তারা যোগাযোগ করে রাজীবের সঙ্গে। ওই দু’জনের মাধ্যমেই টাকাপয়সার লেনদেনের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ এবং গোপন নথি চীনে পাচার করতেন দিল্লির সাংবাদিক। এই তিন অভিযুক্তের থেকে অসংখ্য মোবাইল ফোন, ল্যাপটপ এবং আরও অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার ছবি: এনসিটিবি কর্মকর্তা খাগড়াছড়িতে বদলি

ভারতে নেপালী সহযোগীসহ চীনা নারী ‘গুপ্তচর’ গ্রেফতার

আপডেট সময় ০৪:০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০