ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

নোবেল শান্তি পুরস্কারের জন্য বাংলাদেশি-আমেরিকান অধ্যাপক মনোনীত

আকাশ জাতীয় ডেস্ক: 

নোবেল শান্তি পুরস্কারের জন্য বাংলাদেশি-আমেরিকান অধ্যাপক ডা. রুহুল আবিদ এবং তার অলাভজনক সংস্থা হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল’কে (এইচএইএফএ) মনোনয়ন দিয়েছে ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টন। ডা. রুহুল আবিদ যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি আলপার্ট মেডিক্যাল স্কুলের অধ্যাপক।

ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টনের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জ্যঁ ফিলিপে বিলিউ বিভিন্ন সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আবিদসহ মোট ২১১ জন ২০২০ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন।

অধ্যাপক ডা. রুহুল আবিদ ঢাকা মেডিক্যাল কলেজ থেকে স্নাতক শেষে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে মলিক্যুলার বায়োলজি অ্যান্ড বায়োকেমিস্টিতে পিএইচডি করেন। ২০০১ সালে তিনি হার্ভার্ড মেডিক্যাল স্কুল থেকে ফেলোশিপ করেন। অধ্যাপক ডা. রুহুল আবিদ ব্রাউন গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভের নির্বাহী ফ্যাকাল্টি মেম্বার। তার সংস্থা হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল বাংলাদেশে সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবা দিয়ে থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

নোবেল শান্তি পুরস্কারের জন্য বাংলাদেশি-আমেরিকান অধ্যাপক মনোনীত

আপডেট সময় ১২:৩৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০