ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’:মাহদী আমিন সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমানের নেতৃত্বে মানবকেন্দ্রিক এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব কাপ্তাই বাঁধের ১৬ গেট খুলে দেওয়া হয়েছে আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: বিদ্যুৎমন্ত্রী স্বৈরাচারের আমলে বাগেরহাটে উন্নয়নের ছোঁয়া লাগেনি: ডেপুটি স্পিকার চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

চলমান মুজিববর্ষেই যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে দেশে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

জনতার প্রত্যাশা আয়োজিত ‘দেশবাসী বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে ফাঁসি কার্যকর দেখতে চায়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি এম এ করিম।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, মিথ্যা তথ্য দিয়ে ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেন্ট হয়েছে খুনি রাশেদ চৌধুরী। আমরা সেসব তথ্য যুক্তরাষ্ট্রকে জানিয়েছি। আশা করছি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে।

তিনি বলেন, বিদেশে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পাঁচজন খুনি আছেন। যাদের মধ্যে দুইজনের তথ্য আমাদের কাছে আছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডায় পলাতক আরও একজনের (নূর আলী) তথ্যও আমাদের কাছে আছে। তাকেও ফিরিয়ে আনার জন্য আলোচনা করছি। বাকি তিনজনের বিষয়ে আমাদের কাছে ভাসাভাসা তথ্য রয়েছে।

তিনি আরও বলেন, বিদেশে পলাতক খুনিদের ফিরিয়ে আনতে চেষ্টা চলছে। কাউকে ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জনগণের জন্য যেটা মঙ্গলজনক আমরা সেটাই করবো। যে দেশ যত তাড়াতাড়ি করোনা ভাইরাসের ভ্যাকসিন আনবে, আমরা সেটি দেশে আনার চেষ্টা করবো। এর জন্য আলোচনা চলছে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল হাই, সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার, কৃষক লীগের সাবেক সহ-সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, জনতার প্রত্যাশার সদস্য সচিব মশিউর আহমেদ, সাংবাদিক মানিক লাল ঘোষ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’:মাহদী আমিন

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০১:২৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০