ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’:মাহদী আমিন সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমানের নেতৃত্বে মানবকেন্দ্রিক এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব কাপ্তাই বাঁধের ১৬ গেট খুলে দেওয়া হয়েছে আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: বিদ্যুৎমন্ত্রী স্বৈরাচারের আমলে বাগেরহাটে উন্নয়নের ছোঁয়া লাগেনি: ডেপুটি স্পিকার চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী

নূর চৌধুরীকে দেশে ফেরাতে অগ্রগতি: পররাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

কানাডায় অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফেরানোর বিষয়ে সরকারের বেশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমন। তবে তাকে ফেরানোর ক্ষেত্রে এখনও আইনের মারপ্যাচ রয়েছে বলে জানান তিনি।

শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের মধ্যে যাদের আমরা চিহ্নিত করতে পেরেছি। তাদের একজনের ব্যাপারে কিছুটা আশাবাদী। বঙ্গবন্ধুর যে খুনি কানাডায় রয়েছে, তার বিষয়ে সরকার বেশ অগ্রসর হয়েছে। তবে এখনও আইনের মারপ্যাচ রয়েছে।’

এই পরিস্থিতিতে নূর চৌধুরীকে দেশে ফেরাতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান মোমেন।

মুজিববর্ষে বঙ্গবন্ধুর আরেকজন খুনিকে দেশে এনে বিচারের সম্মুখীন করতে পারার আশা প্রকাশ করে মোমেন বলেন, ‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বিচারের মুখোমুখি করতে দেশে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা বিশ্বাস করি, মুজিববর্ষে বঙ্গবন্ধুর আরেকজন খুনিকে দেশে এনে বিচারের সম্মুখীন করতে পারব।’

বঙ্গবন্ধু হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ খুনি বিদেশে পালিয়ে আছেন। তারা হলেন খন্দকার আবদুর রশীদ, শরিফুল হক ডালিম, মোসলেম উদ্দিন, এস এইচ এম বি নূর চৌধুরী ও এ এম রাশেদ চৌধুরী। এর মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে ও নূর চৌধুরী কানাডায় আছেন। বাকি তিনজন কোথায় আছেন, সে সম্পর্কে সরকারের কাছে নিশ্চিত তথ্য নেই।

কানাডায় এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকারী দুই খুনি ছাড়া বাকি তিন খুনি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে তিনজন কোথায় আছে, বা কী নামে আছে তার সঠিক তথ্য নেই। আমরা সব মিশনকে পত্র লিখেছি, তাদের সঙ্গে আলাপ করেছি; যাতে পলাতক খুনিদের শনাক্ত করতে পারি।’

কানাডায় বসবাসকারী বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফেরানোর বিষয়ে নানা ধরনের চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ। দেশটির আদালতের নিয়ম অনুযায়ী সেদেশে আশ্রয় নেওয়া কোনো ব্যক্তি আইনে মৃতুদণ্ডপ্রাপ্ত হলে তাকে ফেরত পাঠানো নিষিদ্ধ।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এটি বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন।

এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য সমস্যদের আত্মার মাগফিরাত কামনা করে সুরা ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন মোমেন। পরে প্রত্যেকে বঙ্গবন্ধুর সমাধিস্থল পরিদর্শন করেন।

বঙ্গবন্ধুর সমাধি সৌধে সংরক্ষিত পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’:মাহদী আমিন

নূর চৌধুরীকে দেশে ফেরাতে অগ্রগতি: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:২৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০