ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যন্মুখী মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা ট্রাম্পের রিসোর্টে ঢোকার চেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত সশস্ত্র ব্যক্তি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জন্য মাগফিরাত, রিজভীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়বেন আসিফ, উত্তরে আদীব মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের চাঁদাবাজকে ধরে সড়কে ঘুরিয়ে মাইকিং করল পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গুলিবিদ্ধ ১০ চীন বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না: চীনা রাষ্ট্রদূত সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদন

আকাশ জাতীয় ডেস্ক:  

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির জন্য পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। চিকিৎসার জন্য খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়াতে এই আবেদন করেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। আবেদনে উন্নত চিকিৎসার জন্য কোনো শর্ত আরোপ না করারও অনুরোধ জানানো হয়েছে।

শনিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, আবেদনের বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইনি দিক বিচার বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

দুই বছরের বেশি সময় কারাভোগের পর গত ২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার খালেদা জিয়ার সাজা ৬ মাসের জন্য স্থগিত করে এবং গত ২৬ মার্চ শর্তসাপেক্ষে তিনি জামিন পান। ছয় মাসের এই মুক্তির মেয়াদ ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদন

আপডেট সময় ০৪:৫৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০