ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রীলঙ্কা সফরে একই ভেন্যুতে হবে দুই টেস্ট

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।

প্রথম টেস্ট মাঠে গড়ানোর কথা রয়েছে ২৪ অক্টোবর। অবশ্য সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে তিন ম্যাচ সিরিজের দু’টি টেস্ট একই ভেন্যুতে হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (২৩ আগস্ট) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

করোনার সময় ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার ঝুঁকি নিচ্ছে না আয়োজক দেশ। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সেটা দেখা গেছে। চলমান ইংল্যান্ড-পাকিস্তান সিরিজেও যেটা পরিলক্ষিত হচ্ছে। তিন টেস্টের দু’টিই হচ্ছে একই ভেন্যুতে। শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজেও সেটাই হবে।

সুজন বলেন, ‘এটা তো শুধু তিন ম্যাচের একটা সিরিজই নয়, সফরটা খুব দীর্ঘ৷ তাছাড়া করোনার কারণে অনেক প্রটোকল আছে। সব নিয়ম মেনে আমাদের এগোতে হবে। ফাইন টিউনিং চলছে। শিগগিরই সূচি চূড়ান্ত হবে। ‘

টেস্ট দু’টি কোথায় হবে সেটা এখনও নিশ্চিত করেননি প্রধান নির্বাহী। তবে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, কলম্বোতে এই টেস্ট দু’টি হওয়ার সম্ভবনা বেশি।

আকরাম খান বলেন, ‘কলম্বোতে দু’টি টেস্ট হওয়ার সম্ভবনা বেশি। কারণ কলম্বোতে সুযোগ সুবিধা বেশ রয়েছে। ’করোনা ভাইরাসের কারণে সব পরিস্থিতি পরিবর্তন হয়েছে। যার ফলে ভিন্ন ভিন্ন ভেন্যুতে ম্যাচ আয়োজন থেকে সরে আসছে আয়োজক দেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শ্রীলঙ্কা সফরে একই ভেন্যুতে হবে দুই টেস্ট

আপডেট সময় ০৮:১৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০