ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন ইতিহাস গড়লেন রশিদ খান

আকাশ স্পোর্টস ডেস্ক:  

টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে কার্যকর বোলার বলা হয় রশিদ খানকে। করোনা বিরতিও তার ঘূর্ণিতে ছাপ ফেলতে পারেনি।

বরং কয়েক মাস পর ক্রিকেটে ফিরেই দুটি অসাধারণ রেকর্ডে নাম লেখালেন এই আফগান স্পিনার।
বৃহস্পতিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া জুকসের স্বদেশী অলরাউন্ডার মোহাম্মদ নবীকে আউট করে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে দ্রুততম সময়ে ৩০০ উইকেটের রেকর্ড গড়েছেন রশিদ খান।

রশিদ খানের রেকর্ড গড়ার ম্যাচটি অবশ্য জিততে পারেনি তার দল বার্বাডোজ ট্রাইডেন্ট। আসরের পঞ্চম ম্যাচটি বৃষ্টি আইনে ৭ উইকেটে জিতে নিয়েছে সেন্ট লুসিয়া জুকস। শুরুতে ব্যাট করে ট্রাইডেন্ট ৭ উইকেটে ১৩১ রান তুলেছিল। কিন্তু বৃষ্টির কারণে সেন্ট লুসিয়া জুকসের সামনে লক্ষ্য কমে দাঁড়ায় ৫ ওভারে ৪৭ রান। জবাব দিতে নেমে রাখিম কর্নওয়েল, আন্দ্রে ফ্লেচার এবং মোহাম্মদ নবীর ঝড়ো ব্যাটিংয়ে ৪.১ ওভারেই জিতে যায় সেন্ট লুসিয়া জুকস।

দল হারলেও রশিদ খানের জন্য ম্যাচটি চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ মাত্র ২১ বছর ৩৩৫ দিন বয়সী রশিদ এদিন টি-টোয়েন্টিতে নিজের ৩০০তম উইকেটের দেখা পেয়েছেন। এই রেকর্ড তিনি গড়েছেন সবচেয়ে দ্রুততম সময়ে। টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের দেখা পেতে তিনি খেলেছেন ২১৩ ম্যাচ। এত কম ম্যাচে ৩০০ উইকেট প্রাপ্তির কীর্তি নেই আর কোনো বোলারের।

টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদ খানের আগে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন আরও সাত বোলার। তালিকায় তার উপরে আছেন যথাক্রমে ডোয়াইন ব্র্যাভো (৪৯৯), লাসিথ মালিঙ্গা (৩৯০), সুনীল নারাইন (৩৮২), ইমরান তাহির (৩৬৯), সাকিব আল হাসান (৩৫৪), সোহেল তানভির (৩৫৩), এবং শহীদ আফ্রিদি (৩৩৯)। তবে বোলিং গড়ের (১৭.১৭) দিক থেকে রশিদ খান সবার চেয়ে এগিয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নতুন ইতিহাস গড়লেন রশিদ খান

আপডেট সময় ০৯:৩৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০