ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পদত্যাগ করলেন টাইগারদের ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন নেইল ম্যাকেঞ্জি। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়ে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। পরিবারকে আরো বেশি সময় দিতে দায়িত্ব ছেড়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার।

শুক্রবার ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করে ম্যাকেঞ্জি বলেছেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করেছি। আসলে পরিবারকে সময় দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। এই করোনাকালে শিডিউল, সব ফরম্যাট নিয়ে কাজ করা এবং পরিবার থেকে দূরে থাকা সবমিলিয়ে আমার জন্য কঠিন হয়ে যাচ্ছিল। আমি টাইগারদের অংশ হওয়াটা খুব উপভোগ করেছি এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার মনে সবসময় বিশেষ জায়গা থাকবে। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, কারণ অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছি।’

সামনে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর। শোনা যাচ্ছিল, ম্যাকেঞ্জি এই সিরিজে দলের সঙ্গে যেতে চান না। অবশেষে পদত্যাগই করলেন তিনি।

তবে, বিসিবির সঙ্গে ম্যাকেঞ্জির ফুল-টাইমের জন্য চুক্তি ছিল না। দৈনিক ভিত্তিতে তাকে অর্থ পরিশোধ করা হতো। ফলে সাদা বলের সিরিজ শুরুর আগে এবং সিরিজ চলাকালীন তাকে পেতেন তামিমরা।

তবুও বাংলাদেশ টেস্ট দলের সঙ্গেও কাজ করেছেন ম্যাকেঞ্জি। সেটি মাত্র একবার। গত বছর টাইগারদের ভারত সফরে দলের সঙ্গে গিয়েছিলেন তিনি। কিন্তু চলতি বছরের শুরুর দিকে লাহোরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলের সঙ্গে যাননি তিনি। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজেই তাকে সর্বশেষ দেখা গেছে তাকে। আর সেটাই টাইগারদের সঙ্গে তার শেষ কাজ হয়ে রইল।

২০১৮ সালের জুলাইয়ে বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ব্যাটিং কোচ হিসেবে যোগ দেন ম্যাকেঞ্জি। সেই থেকে তার কাজ নিয়ে বেশ সন্তুষ্ট ছিল সবাই। তামিম ইকবাল, লিটন দাস এবং মাহমুদউল্লাহ রিয়াদরা তার কাজের প্রশংসা করেছেন। টাইগারদের পাশাপাশি তিনি নিজ দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ এমজানসি সুপার লিগের দল জোজি স্টার্সের মেন্টর এবং পরামর্শক হিসেবে কাজ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পদত্যাগ করলেন টাইগারদের ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি

আপডেট সময় ০৯:৩০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০