ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল

আরেক মিউজিয়ামকে মসজিদে রূপান্তরের নির্দেশ এরদোয়ানের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

তুরস্কের ইস্তাম্বুলে অর্থোডক্স খ্রিষ্টানদের একটি চার্চ, যা একসময় মসজিদ ছিল কিন্তু বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেটিকে আবার মসজিদে পরিণত করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।

শুক্রবার এ ব্যাপারে নির্দেশনা দেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।

হাজার বছরের পুরোনো পুরাকীর্তির দিক থেকে এই জাদুঘর ভবনটির অবস্থান হায়া সোফিয়ার পরেই। এটি ইউরোপ ঘেঁষা ইস্তাম্বুলের ‘গোল্ডেন হর্ন’ এলাকার প্রাচীন নিদর্শন।

ইস্তাম্বুলে খোরা এলাকায় এটি বাইজেন্টাইনরা চার্চ হিসেবে প্রতিষ্ঠা করেছিল। চতুর্দশ শতকের অসাধারণ সব দেয়াল চিত্র দিয়ে ভবনটির ভেতরের দেয়াল সুসজ্জিত।

পরবর্তীতে অটোমানরা ১৪৫৩ সালে কনস্টানটিনোপোল তথা বর্তমান ইস্তাম্বুল দখল করে নিলে গির্জাটি মসজিদে পরিণত করা হয়, নাম হয় কারিয়ে মসজিদ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কামাল আতাতুর্কের নেতৃত্বে তুরস্ক ধর্ম নিরপেক্ষতার পথ ধরে হাঁটলে কারিয়ে মসজিদটিকে জাদুঘরে পরিণত করা হয়।

আমেরিকার একদল শিল্প ইতিহাসবিদদের সহায়তায় ভবনটির চার্চ আমলের মোজাইক কারুকাজগুলো উদ্ধার করা হয়। সংস্কার কাজ শেষে ১৯৫৮ সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এর আগে, গত মাসে আদালতের রায়ে ইস্তাম্বুল শহরের খ্যাতনামা হায়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তর করা হয়। ১৫০০ বছরের পুরোনো স্থাপনা ইউনেসকো’র বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হায়া সোফিয়া একসময় খ্রিষ্টান ক্যাথেড্রাল ছিল। ওই ঘটনার এক মাসের মধ্যে হায়া সোফিয়ার মতোই ঐহিত্যপূর্ণ ইস্তাম্বুল শহরের জনপ্রিয় কারিয়ে মিউজিয়ামকেও মসজিদে পরিণত হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

হত্যার হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা

আরেক মিউজিয়ামকে মসজিদে রূপান্তরের নির্দেশ এরদোয়ানের

আপডেট সময় ০৮:৩০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০