ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ধোনি অবসরে যাওয়ায় ক্রিকেটই দেখবেন না পাকিস্তানের সেই চাচা!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

জন্মসূত্রে তিনি পাকিস্তানি। যুক্তরাষ্ট্রের শিকাগোতে রেস্তোরাঁ চালান। আর তার হৃদকম্পনে উচ্চারিত হয় মহেন্দ্র সিং ধোনির নাম। আন্তর্জাতিক ক্রিকেটে সদ্য সাবেক হওয়া রাঁচির ক্রিকেটারকে ভালোবেসে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে ছুটে যেতেন এদেশ থেকে ওদেশ।

গত শনিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। ধোনির অন্ধ ভক্ত সেই বশির চাচা জানেন সে কথা। তাইতো বশির চাচার কাছে দেশ-বিদেশ ঘুরে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার আর কোনও অর্থই রইল না।

‘চাচা শিকাগো’ ওরফে বশির চাচা বলছেন, ধোনি অবসর নিয়েছেন সঙ্গে আমিও নিলাম। তবে রাঁচিতে ধোনির বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করতে চান তিনি। তিনি বলেন, ধোনি অবসরে গেছে তাই আমিও ম্যাচ দেখা থেকে অবসর ঘোষণা করলাম। আমি ধোনিকে ভীষণ ভালোবাসি আর সেও আমায় ভালোবাসে। তাই ও যখন আর নেই আমার ঘুরে-ঘুরে ক্রিকেট ম্যাচ দেখার কোনও মানে হয় না।

তিনি আরও বলেছেন, প্রত্যেক মহান ক্রিকেটারেরই অবসরের মুহূর্ত আসে। কিন্তু ধোনির অবসর ঘোষণা আমায় ভীষণ কষ্ট দিচ্ছে একইসঙ্গে পুরনো অনেক কথা মনে করিয়ে দিচ্ছে। ওর একটা জমকালো বিদায়ী সংবর্ধনা পাওয়া উচিৎ ছিল। যদিও ও এই সবকিছুর ঊর্ধ্বে।

উল্লেখ্য, জন্মসূত্রে পাকিস্তানি বশির চাচার সঙ্গে ধোনির বন্ধুত্বের কথা প্রথম প্রকাশ্যে আসে ২০১১ বিশ্বকাপের সময়। পাকিস্তান গ্যালারি থেকে ধোনির নামে জয়ধ্বনি করার জন্য কতবার যে বিদ্রুপ শুনতে হয়েছে তার ইয়ত্তা নেই। কিন্তু ২০১১ মোহালিতে ভারত-পাকিস্তান উত্তেজক সেমিফাইনালের টিকিট থেকে বঞ্চিত হয়েছিলেন চাচা। পরে ধোনির কানে খবর পৌঁছাতে বিশ্বজয়ী অধিনায়ক চাচাকে সেমিফাইনালের টিকিট জোগাড় করে দিয়েছিলেন তিনি।

হার্টের অসুখে কিছুটা দুর্বল বশির চাচা তাই বলেন, ধোনিকে ছাড়া ক্রিকেট আগের মতো থাকবে না। তাই ক্রিকেট দেখা ছেড়ে দেবেন তিনি। তবে তিনি বলেছেন, সব স্বাভাবিক হলে আমি রাঁচিতে ধোনির বাড়ি যাব। আগামীর জন্য ওকে শুভেচ্ছা জানতে এটুকু আমি করতেই পারি। আমি রাম বাবুকে (মোহালির আরও এক ক্রিকেট ফ্যান) আমার সঙ্গে নেব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ

ধোনি অবসরে যাওয়ায় ক্রিকেটই দেখবেন না পাকিস্তানের সেই চাচা!

আপডেট সময় ০৯:১৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০