ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শ্রীলঙ্কায় ঘন ঘন করোনা পরীক্ষা করানো হবে ক্রিকেটারদের

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা ভাইরাস মহামারির শঙ্কা পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। সব কিছু ঠিক থাকলে আগামী ২৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি অনেকটাই ভালো। তাই এই সফর নিয়ে তেমন শঙ্কা ছিল না। তবে করোনা পরিস্থিতি ভালো হলেও বেশ সতর্ক শ্রীলঙ্কা। ক্রিকেটারদের বার বার করোনা পরীক্ষা করাতে চায় তারা।
মঙ্গলবার (১৮ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের এটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

আকরাম খান জানান, ২১ সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরুর আগে ১৮ সেপ্টেম্বর ক্রিকেটারদের একবার করোনা পরীক্ষা করানো হবে। এরপর ক্যাম্প শুরুর দিন এবং যাওয়ার আগেও করোনা পরীক্ষা করানো হবে। এরপর শ্রীলঙ্কায় গিয়েও কয়েক ধাপে করোনা পরীক্ষা করানো হবে।

বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড করোনা নিয়ে খুব সতর্ক। এজন্য আমরাও আগে পরীক্ষা করাচ্ছি। সেখানে কোয়ারেন্টিনে রাখতে হবে এবং ঘন ঘন পরীক্ষা করানো হবে। যেমন আমরা এখানে ১৮ তারিখ, ২১ তারিখ এবং যাওয়ার আগে একবার করাবো। সেখানে গিয়েও করাবো। যতটুকু শুনলাম শ্রীলঙ্কা বোর্ডও ঘন ঘন টেস্ট করাবে। আল্লাহ না করুক এরপরও কেউ আক্রান্ত হলে কোয়ারেন্টিনে রাখতে হবে। এসব নিয়েই চিকিৎসকদের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে শুরু কৃষি আলোকচিত্র প্রতিযোগিতা

শ্রীলঙ্কায় ঘন ঘন করোনা পরীক্ষা করানো হবে ক্রিকেটারদের

আপডেট সময় ০৯:০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০