ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো, মনে করেন প্রতি ৪ মার্কিন নাগরিকের একজন কারখানা চালু রাখতে সহায়তা চেয়েছে বিকেএমইএ অনিয়ম করলে শাস্তির হুঁশিয়ারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিজির স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ ইসরাইলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প স্বাস্থ্য ও শিক্ষা খাতে সরকার জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেবে : অর্থমন্ত্রী চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা, ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, বিজিবি সতর্ক: স্বরাষ্ট্রমন্ত্রী হৃদয়কে মননশীল করার জন্য রবীন্দ্রনাথকে বেশি বেশি অনুশীলন করতে হবে : রিজভী

নিজের ফর্ম-ফিটনেস নিয়ে সন্তুষ্ট তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক:

কোভিড-১৯ এর মাহামারির কারণে দীর্ঘ প্রায় ৫ মাস খেলার বাইরে কাটানোর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহায়তায় অনুশীলনের সুযোগ পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। অনুশীলনে নিজের ফর্ম ও ফিটনেসে সন্তুষ্টি প্রকাশ করেছেন এই ওপেনিং ব্যাটসম্যান।

গতকাল রোববার থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন শুরু করা তামিম মনে করেন দীর্ঘদিন অনুশীলনের বাইরে থাকার কারণে তার মরচে ধরা শরীরটি এখন অনেকটাই সজিব। তিনি বলেন,‘ আসলে অনেকদিন পর অনুশীলণ শুরু করেছি। চার /পাঁচ মাসের কম নয়। তবে মজার ব্যাপার হচ্ছে ব্যাটিং করার সময় আমি খুব একটা মন্দ বোধ করছি না। এখনো আমার ব্যাটিং অনেকটাই আগের মত আছে। ফিটনেসের বিষয়ে বলতে হয় আমি বেশ ভাল বোধ করছি। সুর্যের আলোতে উন্মুক্ত মাঠের কর্মকান্ডের সঙ্গে ট্রেডমিলের কর্মকান্ডের বিশাল পার্থক্য আছে।’

বাংলাদেশ দলের হয়ে সব ফর্মেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী এই ব্যাটসম্যান আরো বলেন,‘ পুরোপুরি মানিয়ে নিতে হয়তো আরো এক সপ্তাহ সময় লাগবে। নির্ধারিত নিয়মের মধ্যে যেভাবে সব কিছু হচ্ছে তা অনেকটাই ইতিবাচক মনে হচ্ছে। আমার মনে হয় এভাবে আমি কাজ করে যেতে পারব। যেহেতু আমরা জানতে পেরেছি কখন থেকে আমাদের খেলা শুরু হবে, তাই আমরা নিজেদের সেরা প্রস্তুতিটাই নিতে যাচ্ছি।’

করোনাকালে ক্রিকেটারদের মানষিক অবস্থা ভাল রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত ক্রিকেট ও কোচিং স্টাফদের সঙ্গে খেলোয়াড়দের ভার্চুয়াল বৈঠকের ব্যবস্থা করেছে বোর্ড। ওইসব ভার্চুয়াল বৈঠকে যোগ দিতেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। এছাড়া দক্ষিন আফ্রিকার কিংবদন্তী ব্যাটসম্যান গ্যারি কারস্টেনও ওই মিটিংয়ে যোগ দিয়ে ক্রিকেটারদের দিয়েছেন গুরুত্বপুর্ন টিপস।

নিয়মিত ওই সব মিটিংয়ে যোগ দেবার কথা জানিয়ে তামিম বলেন, সেখান থেকে তারা মানষিকভাবে শক্ত থাকার জন্য পর্যাপ্ত রশদ পেয়েছেন। তিনি বলেন,‘ তারপরও ঘরের মধ্যে আবদ্ধ হয়ে থাকাটা সহজ বিষয় ছিল না। এই চার মাসে বিসিবি কিছু কার্যক্রম ও সেশন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছিল। মানষিক ভাবে আমরা বেশ ভাল অবস্থাতেই ছিলাম। আমি নিজেও তিন থেকে চারটি সেশন করতাম। এসব আমাকে যথেষ্ট সহায্য করেছে।’

তবে শ্রীলংকার বিপক্ষে অক্টোবর -নভেম্বরের টেস্ট সিরিজ প্রসঙ্গে তামিম বলেন, ভাল প্রস্তুতির জন্য প্রথমে মানষিক মরিচাকে দূর করতে হবে। তিনি বলেন,‘ যেমনটি আমি বলছিলাম, এই চারটি মাস খুব সহজ ছিল না। তবে আমাদের এটি নিশ্চিত করতে হবে যে অচিরেই আমরা এমন পরিস্থিতি থেকে বের হতে যাচ্ছি। যতটুকু সম্ভব ভাল মুডে থাকতে হবে। কারণ সমানে আমাদের একটি বড় সফর অপেক্ষা করছে। আমি মনে করি আমাদের জন্য ভাল একটি সুযোগ অপেক্ষা করছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো, মনে করেন প্রতি ৪ মার্কিন নাগরিকের একজন

নিজের ফর্ম-ফিটনেস নিয়ে সন্তুষ্ট তামিম

আপডেট সময় ০৯:২৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০