ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো, মনে করেন প্রতি ৪ মার্কিন নাগরিকের একজন কারখানা চালু রাখতে সহায়তা চেয়েছে বিকেএমইএ অনিয়ম করলে শাস্তির হুঁশিয়ারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিজির স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ ইসরাইলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প স্বাস্থ্য ও শিক্ষা খাতে সরকার জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেবে : অর্থমন্ত্রী চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা, ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, বিজিবি সতর্ক: স্বরাষ্ট্রমন্ত্রী হৃদয়কে মননশীল করার জন্য রবীন্দ্রনাথকে বেশি বেশি অনুশীলন করতে হবে : রিজভী

ঘরোয়া ক্রিকেট শুরুর পরিস্থিতি হয়নি: পাপন

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনাভাইরাসের কারণে বাংলাদেশে প্রায় ৫ মাস ধরে বন্ধ আছে ক্রিকেট। দীর্ঘদিন ক্রিকেট বন্ধ থাকার পর আগামী অক্টোবরে শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট (বিসিবি) নাজমুল হাসান পাপন বলেছেন, বিদেশে সফর করা গেলেও দেশে এখনো ক্রিকেট ম্যাচ আয়োজনের মতো পরিস্থিতি তৈরি হয়নি।

আর এ কারণেই শঙ্কার মুখে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। ২০১৯-২০২০ মৌসুমের এই ক্রিকেট লিগে মাত্র এক রাউন্ড খেলা হওয়ার পরই করোনার কারণে তা বন্ধ হয়ে যায়। বাংলাদেশে যারা ঘরোয়া ক্রিকেট খেলেন তারা প্রতি বছর এই লিগের দিকে তাকিয়ে থাকেন। কিন্তু এই মৌসুমের ডিপিএলের খেলা হয়তো আর নাও গড়াতে পারে।

শনিবার (১৫ আগস্ট) বিসিবি কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন শেষে সাংবাদিকদের এ কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি বলেন, ‘লিগ চালুর দুইটি পথ খোলা আছে। এক, যদি বাংলাদেশে করোনা পরিস্থিতি ভালো হয়। দুই, যদি করোনার ভ্যাকসিন চলে আসে। এছাড়া আমি লিগ শুরু করার কোনো যুক্তি দেখি না। আমি ক্রিকেটারদের (ঘরোয়া ক্রিকেটার), আপনারা বিশ্বের পরিস্থিতি দেখুন। লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছে। চলুন, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। বিসিবি অবশ্যই খেলোয়াড়দের সব ধরনের সহযোগিতা করবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘এটা খুবই কঠিন। এই মুহূর্তে আমার মনে হয় না বাংলাদেশে সম্ভব। আপনি দেখেন আইপিএলের মতো খেলা ওরা ভারতে করতে পারছে না। ওরা বাইরে করবে, কিন্তু সেখানেও অনেক খেলোয়াড় আসতে পারবে না। কে কে আসতে পারবে নিশ্চয়তা নেই। আজকে আমি নেগেটিভ করে ২০-৩০ টা ছেলেকে নিয়ে শুরু করে দিলাম, কিন্তু খেলতে গিয়ে পজিটিভ হচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো, মনে করেন প্রতি ৪ মার্কিন নাগরিকের একজন

ঘরোয়া ক্রিকেট শুরুর পরিস্থিতি হয়নি: পাপন

আপডেট সময় ০৯:৪১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০